হ্যাপি প্যারেন্টিং উইথ চাইল্ড সাইকোলজি (হার্ডকভার) | Happy Parenting With Child Psycology (undefined)

হ্যাপি প্যারেন্টিং উইথ চাইল্ড সাইকোলজি (হার্ডকভার)

৳ 650

৳ 553
১৫% ছাড়
৩ টি Stock এ আছে
Quantity

0

মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
 

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

প্যারেন্টিং কেবল দায়িত্ব নয়, এটা স্রষ্টার দেয়া আমাদের ওপর অর্পিত এক মহান শিল্প, এখানে আছে বিজ্ঞান ও তার ভিত্তি। প্রতিটি বাবা-মা চান তার সন্তান সুখী হোক। কিন্তু, সেই চাওয়া আর বাস্তবের মধ্যে দূরত্ব তৈরি হলে আমাদের দ্রুত হতাশ হয়ে পড়তে হয়। সন্তানের সামান্য জেদ, স্কুলের সমস্যা, কিংবা টিনএজের হঠাৎ দূরত্ব এসবই কি শুধু আমাদের ব্যর্থতা? আসলে, প্যারেন্টিং কোনো যুদ্ধ নয়, এটি একটি আনন্দময় পথচলা, যে যাত্রার জন্য প্রয়োজন সঠিক মানচিত্রের বা দিক নির্দেশনার। আর এই মানচিত্রটি হলো শিশু মনস্তত্ত্ব (Child Psychology)।

আমরা প্রায়শই ভুলে যাই যে, আমাদের শিশুটি আসলে একটি ক্ষুদ্র প্রাণ। সে প্রাপ্তবয়স্ক নয়, সে সম্পূর্ণ ভিন্ন একটি মনোজগৎ নিয়ে বেড়ে উঠছে। তার রাগ, জেদ, ভয়, পড়ালেখায় অমনোযোগ এগুলো কেবলই সমস্যা নয়, বরং তার ভেতরের অনুভূতির বহিঃপ্রকাশ। একটি শিশু যখন কাঁদছে, তখন সে আমাদের সাথে তার ভাষা দিয়ে নয়, আচরণ দিয়ে যোগাযোগ করার চেষ্টা করছে।

চারপাশে তাকিয়ে দেখুন, পৃথিবী কত দ্রুত বদলাচ্ছে। শুধু ভালো উপদেশ বা ভালোবাসাই যথেষ্ট নয়।

এই প্রযুক্তির আধুনিক যুগে, আমাদের বুঝতে হবে কেন আমার সন্তান এমন আচরণ করছে। জানতে হবে, কখন তার স্মার্টফোন আসক্তি বাড়ছে, কখন সে বুলিংয়ের শিকার হচ্ছে, বা কখন শৈশবের কোনো সামান্য আঘাত তাকে বড় মানসিক ট্রমার দিকে ঠেলে দিচ্ছে।

“হ্যাপি প্যারেন্টিং উইথ চাইল্ড সাইকোলজি” বইটি শুধুমাত্র কী করতে হবে তা জানার জন্য নয়, বরং কেন করতে হবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবে। জন্ম থেকে টিনএজ পর্যন্ত সন্তানের বিকাশের প্রতিটি ধাপকে ৫২টি অধ্যায়ে ভাগ করে এখানে তুলে ধরা হয়েছে। নবজাতকের ঘুমের বিশেষ যত্ন থেকে শুরু করে টিনএজার সন্তানের সাথে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করা। মনস্তত্ত্বের আলোকে সবকিছুই এখানে আলোচনায় এসেছে। আমরা বিশ্বাস করতে চাই,একইসাথে এই বিশ^াস সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই যে, প্যারেন্টিং কঠিন নয়, কিন্তু তা সচেতনভাবে করতে হয়। এই বইটি সেই সচেতনতা ও মানসিক প্রস্তুতির জন্য তৈরি হয়েছে, যাতে আপনি চিৎকার বা হতাশা নয়, বরং বিজ্ঞানসম্মত উপায়ে আপনার সন্তানের পাশে দাঁড়াতে পারেন। চলুন জানার চেষ্টা করি - কীভাবে সন্তানের ভেতরের সম্ভাবনাকে মুক্ত করবো, তাকে মানসিক আঘাত থেকে বাঁচাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কীভাবে নিজের প্যারেন্টিং জীবনকে চাপমুক্ত ও আনন্দময় করে তুলবো। কারণ দিন শেষে, আমাদের সন্তানের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

Title:হ্যাপি প্যারেন্টিং উইথ চাইল্ড সাইকোলজি (হার্ডকভার)
Publisher: কলি প্রকাশনী
ISBN:9789843959201
Edition:1st Published, 2025
Number of Pages:286
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0