শীতল ছায়া গাঁয়ের মায়া (হার্ডকভার) | Sheetol Chhaya Gaayer Maya (Hardcover)

শীতল ছায়া গাঁয়ের মায়া (হার্ডকভার)

শ্যামল বাংলা, শৈশবের সরলতা আর প্রকৃতি নিয়ে ছড়া
বিষয়:
ছড়া

৳ 240

৳ 204
১৫% ছাড়
Quantity

0

বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

অমর একুশে বইমেলা ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন

বই সংক্ষেপ
লেখক

ছড়ার জগৎ মানেই শব্দের খেলায় জীবনের মিষ্টি ছোঁয়া। ‘শীতল ছায়া গাঁয়ের মায়া’ বইটি তেমনই এক স্নিগ্ধ অনুভবের নাম, যেখানে কবি নিয়ামুল বারী আমাদের ফিরিয়ে নিয়ে গেছেন শ্যামল বাংলার মাটির গন্ধ, শৈশবের সরলতা আর প্রকৃতির মায়ায় ভরা সেই আপন ভুবনে। ‘শীতল ছায়া গাঁয়ের মায়া’ গ্রন্থের প্রতিটি ছড়ায় রয়েছে এক একটি জীবন্ত চিত্র। কখনো ‘গাঁয়ের মাটি’র ঘ্রাণে ভেসে আসে শৈশবের স্মৃতি, কখনো ‘অদম্য’তে জাগে সংগ্রামের প্রেরণা, আবার ‘মেঘের নাচ’ কিংবা ‘ঝুম বৃষ্টি’তে মেলে ধরেছে প্রকৃতির প্রাণস্পন্দন। শিশু থেকে প্রৌঢ়- সব বয়সের পাঠকই এই ছড়াগুলোয় খুঁজে পাবেন আপন আনন্দ, হাসি আর ভাবনার খোরাক। কবির ভাষা সহজ, ছন্দে সাবলীল- তবু প্রতিটি পঙ্ক্তিতে আছে গভীর মানবিক বার্তা। তিনি লিখেছেন প্রকৃতির রূপ, গ্রামীণ জীবনের টান, শিশুমনের নিষ্পাপ হাসি, আবার সমাজের বোধ ও দায়বদ্ধতার কথাও। এই বৈচিত্রই ‘শীতল ছায়া গাঁয়ের মায়া’-কে করে তুলেছে ব্যতিক্রমী ও মননশীল একটি বই। বাংলা ছড়াসাহিত্যে নিয়ামুল বারীর এই বই নতুন মাত্রা যোগ করবে- এমন বিশ্বাস রাখি। পাঠক হৃদয়ে এটি ছড়িয়ে দেবে মাটির গন্ধ, প্রকৃতির ছোঁয়া আর ভালোবাসার অনন্ত বার্তা।

Title:শীতল ছায়া গাঁয়ের মায়া (হার্ডকভার)
Publisher: প্রতিভা প্রকাশ
ISBN:9789842920417
Edition:1st Published, 2025
Number of Pages:64
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0