
৳ 250
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
ছোটোদের নজরুল বইটি কোনো গতানুগতিক জীবনীগ্রন্থ নয়। নজরুল-জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা গল্পের ঢংয়ে বর্ণনা করা হয়েছে এ গ্রন্থে। কিশোরবেলায় প্রথম গাড়ি চড়ার আনন্দ, বন্দুক দিয়ে টার্গেট প্রাকটিসের নামে ইংরেজদের প্রতি ঘৃণা প্রকাশ, ইংরেজদের কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখে তাদের বিরুদ্ধেই তা কাজে লাগানোর মানসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান, পত্রিকা প্রকাশ ও সাংবাদিকতা জীবন, কবিতা লেখার দায়ে প্রহসনের বিচারের মুখোমুখি হওয়া ও জেল খাটা, বিয়ে-আর্থিক টানাপড়েন, আদরের সন্তান বুলবুলের মর্মান্তিক মৃত্যুÑএসব বিষয় বেশ হৃদয়গ্রাহীভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে। আছে বেশ কিছু শিশুতোষ কবিতা ও গান-গজল লেখার পেছনের গল্প। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাজী নজরুল ইসলামের যে আত্মিক সম্পর্ক ছিল তাও লেখক তুলে এনেছেন নানা ঘটনা বর্ণনার মাধ্যমে। এতে স্থান পেয়েছে নজরুলের নানান গোঁয়ার্তুমি, পাগলামি, ছেলেমানুষির কাহিনিও। সব মিলিয়ে বলা যায়, শিশুসাহিত্যিক রহীম শাহ তার লেখনীতে অন্য এক নজরুলকে তুলে এনেছেন। শুধু ছোটোদের নয়, যেকোনো বয়সি পাঠককেই কৌতূহলী করে তুলবে বইটি।
| Title | : | ছোটোদের নজরুল (হার্ডকভার) |
| Publisher | : | বাংলাপ্রকাশ |
| ISBN | : | 9789844271500 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 104 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0