
৳ 700
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
"আমার ভেতরের সব অনুভূতি, আবেগ সবকিছু লোকটা কিরকম যত্ন করে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে রে লামু।"
"কে? কি হয়েছে বল না জান? কে কষ্ট দিয়েছে তোকে?"
"শ্রেয়ান চৌধুরী।"
লামিয়া অবাক হয়। এখানে শ্রেয়ান চৌধুরী আসল কোথা থেকে? ওই লোকটা আবার কি করেছে আনিসার সাথে? কোমল মনের ঝড় উতালা কন্ঠে প্রকাশ করল লামিয়া।
"মানে? কি বলছিস? এখানে রিহার ভাই এসেছে কোথা থেকে? কিছুই তো বুঝতে পারছি না।"
আনিসা দূরে কোথাও তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টি নিষ্প্রভ। কণ্ঠে কোনো প্রাণ নেই। আস্তেধীরে নিজের মনের অনুভূতি আর সব ঘটনা খোলাসা করে লামিয়ার কাছে। সব শুনে লামিয়া নির্বাক। এত কিছু হলো অথচ আনিসা একটা বারও তাকে জানাল না?
"আমি আমার মনের সব কল্পনা মিশিয়ে ওই লোকটা অনুভব করতাম লামু। আমার জীবনের প্রথম আবেগ ছিল ওই ভয়ংকর পুরুষটা। অল্প দিনের পরিচয় হলেও নিজের ওই মাতাল করা কণ্ঠ আর নেশালো চাহনি আমাকে করেছিল কুপোকাত। আমি নিজেকে হারিয়ে উনাকে অনুভব করেছি। আমার কল্পনাজল্পনার সবটা জুড়ে ওই ভয়ংকর হাসির মানুষটা বিচরণ করেছে। কিন্তু ওই পাষাণ লোকটা সব কিছুকে তুচ্ছ করে পায়ে পিষিয়ে দিয়ে আমার গায়ে কলঙ্কের আঁচড় টেনে দিল। কি করে পারল সে? কি করে আমার বিশ্বাস অর্জন করে সেটা খেলার ছলে ভেঙ্গে তছনছ করে দিলো? তার মনে কি আমার জন্যে অনুভূতির বদলে ছিল শুধু কুৎসিত লালসা?"
| Title | : | মন মহলের চাঁদ |
| Publisher | : | গ্রন্থরাজ্য |
| Edition | : | 1st Published, 2025 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0