
৳ 550
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*
২০১২ সালের ৪ জুলাই সুইজারল্যান্ডের 'ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ' বা CERN থেকে আসা এক বিশেষ ঘোষণা সারা বিশ্বে তোলপাড় ফেলে দেয়- বিজ্ঞানীরা 'হিগস বোসন' বা 'গড পার্টিকেল' আবিষ্কার করেছেন। কণা পদার্থবিজ্ঞানের ইতিহাসে এটি ছিল ঐতিহাসিক এক ঘটনা।
হিগস বোসন খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা রীতিমতো একটি দক্ষযজ্ঞ আয়োজন করেছিলেন। যে যন্ত্রটি ব্যবহার করে হিগস বোসন আবিষ্কার করা হয়েছিল, সেটি আজ পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে বড়ো যন্ত্র। শুধু তাই নয়, এটি বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আবিষ্কার।
হিগস বোসন বা গড পার্টিকেল বইটিতে তুলে ধরা হয়েছে কী এই হিগস বোসন? কেন এটি এত গুরুত্বপূর্ণ? কেনই বা একে গড পার্টিকেল নামে ডাকা হয়? আরও কিছু গুরুত্বপূর্ণ ধারণা পূর্ণ ধারণা বইটিতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেমন, কণা তত্ত্ব থেকে কীভাবে তরঙ্গ তত্ত্বের সূচনা হলো, ধাপে ধাপে কীভাবে কণা পদার্থবিজ্ঞানের স্টান্ডার্ড মডেলটি গড়ে ওঠে, কীভাবে এর সাহায্যে হিগস ফিল্ড ও হিগস বোসন সম্পর্কে অনুমান করা হয়েছিল এবং কীভাবে হিগস বোসন আবিষ্কার হলো, তার ধারাবাহিক ইতিহাস।
লেখকের সময় বিজ্ঞান ও অনুভবে, ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি এবং মস্তিষ্ক বিজ্ঞান ও রহস্যের গভীরে বইগুলো দেশ-বিদেশের হাজারও পাঠককে টেনে নিয়ে গেছে মহাবিশ্বের নানা রহস্যের গভীরে। নিশ্চিতভাবেই বলা যায়, লেখকের এই নতুন যাত্রায় সামিল হয়ে বিজ্ঞানপ্রেমী পাঠক আবারও হারিয়ে যেতে পারবেন মহাবিশ্বের গভীর আরেক রহস্যে, অন্তর্চক্ষ দিয়ে অবলোকন করতে পারবেন আরেক মহাবিস্ময়!
| Title | : | হিগস বোসন বা গড পার্টিকেল (হার্ডকভার) |
| Publisher | : | ভাষাচিত্র |
| ISBN | : | 9789849745440 |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 206 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0