
৳ 750
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে বইমেলা ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
ইসলামের চেকপোস্ট-পার (ISLAM'S PASSING OF CHECK-POSTS) নামক গ্রন্থটি আমি লিখেছি একজন মুসলিম হিসেবে। ছোটবেলা থেকেই স্বধর্মীয় মুসলিম ছাড়াও সনাতন ও খ্রিস্টান ধর্মানুসারী আমার অনেক বন্ধু পেয়ে আসছি। বড় হওয়ার সাথে সাথে সংশয়বাদী ও বিধর্মী মানুষের সাথেও আলোচনা হয়েছে। নিয়মিত পবিত্র কোরআন মূল ভাষায় (আরবি) আবৃত্তি করি, তারপর কোরআন ও হাদীস বাংলা রূপান্তরে পড়ি। তাছাড়াও আলেম-ওলামাদের ওয়াজ ও সাক্ষাতকার, অন্যান্য বই ও অন্যান্য ধর্মীয় বই, ভিডিও ইত্যাদির সহায়তায় ঋদ্ধ হয়ে এই গ্রন্থটি লেখার প্রয়াস পেয়েছি। শুধু ইসলামের গ্রন্থ দিয়ে উত্তর দিলে অনুসন্ধিৎসুদের কাছে একপেশে মনে হতে পারে ভেবে কোরআন ও হাদীস ছাড়াও আল্লাহ প্রদত্ত সাধারণ ও সহজাত মানব যুক্তি বা কমন সেন্স দিয়ে আলোচনা করেছি। এটা বলছি এজন্য যে, কিছুদূর সাধারণ জ্ঞান দিয়ে এগিয়ে না দিলে কোনো অমুসলিম কোরআন ও হাদীস পড়তে আসে না। এই বইটি আমি বাংলা ও ইংরেজি এই দুই ভাষায়ই লিখেছি বলে বইয়ের উপরে ব্যবহার করেছি বাই-লিঙ্গুয়াল। আমি আশা করি এই বইটি একবিংশ শতাব্দীর মানুষের ইসলাম নিয়ে করা প্রশ্নগুলোর সদুত্তর দেওয়ার গন্তব্যে পৌঁছবে বা গন্তব্যের কাছাকাছি পৌঁছবে। ইসলামের উন্মেষকাল থেকে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে দুই ধরনের প্রশ্ন জেগেছে। একটা ধরন হলো: যারা ইসলামের প্রবেশ করবে তাদের প্রবেশ করা কতটুকু ভালো ও নিরাপদ তাদের জন্য এই নিয়ে; অন্য ধরনটি হলো: ইসলামকে ঐসকল উদ্দেশ্যমূলক প্রশ্ন করা যাতে ইসলামের অগ্রসরমান পথ রোধ করা যায় তা নিয়ে। ইসলাম সফলভাবে এই দু' ধরনের প্রশ্নকারীকে সদুত্তরে সন্তুষ্ট করে সকল চেকপোস্ট পার হয়ে এসেছে। কালের বিবর্তনে ও বুদ্ধির বিবর্তনে ইসলামের সম্মুখে এই দুই ধরনের চেকপোস্ট নতুন করে জন্ম নেয় প্রতিদিন; ইসলামও সমসাময়িক জ্ঞান দ্বারা ঐ সমস্ত চেকপোস্টের জিজ্ঞাসা মিটিয়ে দিয়ে এগিয়ে যায় নিওদিন। এই গ্রন্থে মোহাম্মদ নামটি যতবার বলা হয়েছে ততবারই মক্কার কোরায়েশ বংশে জন্মগ্রহণকারী নবী ও রসূল মোহাম্মদ ইবনে আব্দুল্লোহ ইবনে আব্দুল মোত্তালেবকে বুঝানো হয়েছে এবং তার নামের শেষে প্রায়শই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, সংক্ষেপে (সা.)। বিভিন্ন ধর্মের এবং বিধর্মের সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে তুলনামূলক ধর্ম বিচার করার অথবা আম্পায়ারিং করার স্পর্ধা বা দুঃসাহস আমার নেই। বরং আমি পক্ষভুক্ত। এই বইটি আমি লিখেছি ইসলামের একজন একনিষ্ঠ অনুসারী ও গুণগ্রাহী হিসাবে। এই বইতে বিধর্মী এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ইসলামে স্বাগত জানানোর একটা প্রয়াস আছে। বিভিন্ন ধর্মের এবং বিধর্মের সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে তুলনামূলক ধর্ম বিচার করার অথবা আম্পায়ারিং করার স্পর্ধা বা দুঃসাহস আমার নেই। বরং আমি পক্ষভুক্ত। এই বইটি আমি লিখেছি ইসলামের একজন একনিষ্ঠ অনুসারী ও গুণগ্রাহী হিসাবে। এই বইতে বিধর্মী এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ইসলামে স্বাগত জানানোর একটা প্রয়াস আছে।
| Title | : | ইসলামের চেকপোস্ট-পার (হার্ডকভার) |
| Publisher | : | মৃদুল প্রকাশন |
| ISBN | : | 9789849885962 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 440 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0