
৳ 650
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
আয়ুর্বেদীয় চিকিৎসাবিজ্ঞান ভারতীয় উপমহাদেশের নিজস্ব সম্পদ। এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গরূপেই পরিগণিত হয়ে আসছে। এই চিকিৎসা পদ্ধতির ওষুধগুলো প্রধানত আমাদের দেশজ ভেষজ সম্পদের ওপর নির্ভরশীল বলে তুলনামূলকভাবে সুলভ ও স্বল্পমূল্য, যা সাধারণ লোকের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। উপরন্তু, এগুলোর মূল সক্রিয় উপাদানের সিংহভাগই আমাদের নিজস্ব প্রাকৃতিক উদ্ভিদরাজি হওয়ার দরুন, আমাদের মনোদৈহিক বৈশিষ্ট্যের সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ, অপেক্ষাকৃত নিরাপদ ও প্রায় পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। তাই আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিজ্ঞানের চোখ-ধাঁধানো উৎকর্ষ সত্ত্বেও এখনো বেশ কিছু জটিল, বিপাকীয় ও দীর্ঘস্থায়ী রোগের স্থায়ী প্রতিকারের ক্ষেত্রে এসব দেশজ ওষুধ অধিকতর কার্যকর।
আয়ুর্বেদীয় চিকিৎসাবিজ্ঞানের মূলভাষা প্রাচীন সংস্কৃত। তবে বহুকাল পূর্ব হতেই বাংলা ভাষায় আয়ুর্বেদের পঠন-পাঠন শুরু হয়। এ কারণে আয়ুর্বেদের বহু মূল পুস্তক বাংলায় অনুবাদিতও হয়েছিল। এসব পুস্তকের ভাষাও বেশ জটিল এবং বর্তমানে এগুলি দুর্লভ হয়ে পড়েছে। এই অভাব কিছুটা পূরণের লক্ষ্যেই এই পুস্তক রচনা করা হয়েছে। এতে আয়ুর্বেদের মূল ধারা অব্যাহত রেখে পাশ্চাত্য বিজ্ঞানের তথা আধুনিক বৈজ্ঞানিক তথ্যাদি সন্নিবেশনের চেষ্টা করা হয়েছে।
আমাদের দেশে ভেষজ উদ্ভিদের প্রধান উৎস প্রাকৃতিকভাবে জন্মানো বনাঞ্চলের উদ্ভিদ। তবে বর্তমানে বনাঞ্চল সঙ্কুচিত হওয়ার কারণে ভেষজ উদ্ভিদের সরবরাহও ক্রমাগত হ্রাস পাচ্ছে। তাই এখন প্রয়োজন ভেষজ উদ্ভিদের, বিশেষ করে উচ্চ মূল্যের ভেষজ উদ্ভিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা। এই পুস্তকে ভেষজ উদ্ভিদের চাষাবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। অন্যান্য মাঠ শস্যের মতো ভেষজ উদ্ভিদের চাষ করা সহজ কাজ নয়। এটি যথেষ্ট চ্যালেঞ্জিং এবং এদের চাষাবাদ সম্পর্কে ভালোভাবে জ্ঞানার্জনের পরই মাঠে নামতে হবে। এ ব্যাপারে গবেষণারও প্রয়োজন আছে।
নির্বাচিত কিছু ভেষজ উদ্ভিদের সংক্ষিপ্ত পরিচিতি ও এদের ব্যবহার সম্পর্কে শেষ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে আমার পূর্বে প্রকাশিত 'ভেষজ উদ্ভিদের কথা' শীর্ষক পুস্তকে।
পুস্তকটি লেখার সময় নানা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আমার প্রাক্তন ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. গৌরপদ ঘোষ। তাঁকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বরাবরের মতো আমার সহধর্মিণী ড. দেবশ্রী পাল নানাভাবে সাহায্য করেছেন। তাঁকেও ধন্যবাদ।
| Title | : | আধুনিক আয়ুর্বেদীয় চিকিৎসা ও ভেষজ উদ্ভিদ (হার্ডকভার) |
| Publisher | : | আলেয়া বুক ডিপো |
| ISBN | : | 9789848934654 |
| Edition | : | 1st Published, 2014 |
| Number of Pages | : | 431 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0