
৳ 450
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনার ব্যাপারে বরাবরই একধরনের সংবেদনশীলতা রয়েছে।
এ দেশে সেনাবাহিনী নিয়ে প্রকাশ্যে কখনোই খুব একটা আলোচনা হতে দেখা যায় না; যদিও এ বিষয়ে মানুষের মধ্যে বেশ খানিকটা কৌতূহল কাজ করে। বাংলাদেশের ইতিহাসে সামরিক-বেসামরিক সম্পর্কটি সব সময়ই টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। নানা সময়ে ঘটা অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান পেরিয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সম্পর্ক ভিন্ন এক পর্যায়ে উপনীত হয়েছে। এ অবস্থা কত দিন স্থায়ী হবে,
এ ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের করণীয় কী, সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে দেশের রাজনীতিতে কতটুকু সম্পৃক্ত হতে পারে—এসব প্রশ্নের মীমাংসা হওয়া বিশেষ জরুরি। আর সে জন্য প্রয়োজন রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা। এই বইয়ে তারই কিছু ইঙ্গিত বা পথনির্দেশ পাঠক পেতে পারেন। ১৯৯৬ থেকে ২০১০ কালপর্বে সেনাবাহিনীর অভ্যন্তরে ঘটা নানা ঘটনা এবং তার সঙ্গে দেশের রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে গ্রন্থভুক্ত লেখাগুলোতে।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার সঙ্গে তাঁর অনুসন্ধানী সাংবাদিকতার মিশেলে তৈরি এসব লেখা সংবাদপত্রে প্রকাশকালেই অনেকের মনোযোগ আকর্ষণ করেছিল।
| Title | : | বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী: ১৯৯৬-২০১০ (হার্ডকভার) |
| Publisher | : | প্রথমা প্রকাশন |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 256 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0