
৳ 300
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
তিন কিশোর-সার্থক, অর্ক ও রিহান। তিন ভিন্ন স্বভাব, কিন্তু এক অভিন্ন তৃষ্ণা: অজানাকে আবিষ্কারের উন্মাদনা। প্রতিদিনের মতো স্কুল ছুটির পর গেটের সামনে
দাঁড়িয়ে গল্প করার সময় হঠাৎ তারা লক্ষ্য করে-এক অচেনা লোক প্রতিদিন পানের দোকানের পাশে একটি কাগজ ফেলে যায়। কৌতূহলী চোখে কাগজটি হাতে নিয়েই তারা আবিষ্কার করে-এটি একটি QR কোড। মনে পড়ে যায়, আগের দিন স্কুলের ছাদেও তারা অদ্ভুত এক সিগন্যাল দেখেছিল।
সাউথ উইংয়ের ছাদে গিয়ে অর্ক কোডটি ডিকোড করে, আর সেই স্ক্যান মুহূর্তেই তাদের জীবন উল্টে দেয়। তারা ফেঁসে যায় এক অন্ধকার জগতে-অর্ধেক কল্পনা, অর্ধেক নির্মম বাস্তবতা। সেখান থেকে মুক্তি পেতে হলে খুঁজে বের করতে হবে ঢাকার তেরোটি রহস্যময় স্থান, যেখানে নির্দিষ্ট সময়ে ভেসে ওঠে ভিন্ন ভিন্ন কোড। প্রতিটি স্ক্যান মানে এক নতুন ফাঁদ, এক নতুন শ্বাসরুদ্ধ আতঙ্ক। মৃত্যু যেনো প্রতি মুহূর্তে তাদেরকে আলিঙ্গন করে চলে যায়। আর অতীতের ছায়া
অনবরতভাবে তাদের পিছু নেয়। কিন্তু প্রশ্ন রয়ে যায়-অতীতকে ফাঁকি দিয়ে কি সত্যিই ফিরে আসা সম্ভব?অতীত কি আর সহজে ছেড়ে যায়?
| Title | : | ঢাকা কোড ১৩ (হার্ডকভার) |
| Publisher | : | গ্রন্থরাজ্য |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 126 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0