
৳ 200
বিকাশ পেমেন্টে ১০% নিশ্চিত ক্যাশব্যাক*
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
১১৯৯+ টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
২৭% ছাড়ে চলছে পিবিএস অনলাইন বইমেলা ২০২৬
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন হযরত ওসমান রাদিআল্লাহু তা'আলা আনহু। যে দেশে কাটিয়েছেন জীবনের অনেকগুলি দিন ও রাত, আজ তাঁকে সেই প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে। এখানে থাকার জন্যে কম চেষ্টা করেননি তিনি। অন্য লোকজনের তো বটেই, আপনজনেরও অত্যাচার সয়েছেন তিনি চোখ বুজে। যেন দাঁত কামড়ে পড়ে থাকতে চেয়েছেন নিজের জন্মভূমির মাটিতে। তবুও শত্রুরা তাঁকে থাকতে দিলো না। দিনকে দিন ওরা বাড়িয়ে চালিয়েছে যুলুম নির্যাতন ও অত্যাচার। ওরা মানুষের উপর করে পশুর মতো আচরণ। ওদের নেই এতোটুকু দয়া-মায়া ও ভালবাসা। নিরীহ শান্ত মানুষের উপরও ওরা চালায় অমানুষিক অত্যাচার জুলুম। ওদের মারমুখী ভাব হয়ে উঠেছে আরও হিংস্র। কয়জন ঘনিষ্ঠ বন্ধু তাই পরামর্শ দিলেন এখান থেকে চলে যেতে তাকে। এখান থেকে চলে যাওয়াই ভালো; মনে মনে তিনিও তাই ভাবছিলেন। কিন্তু কিছুই ঠিক করে উঠতে পারছিলেন না। কোথায় যাবেন, কী করেই বা যাবেন-এসব বিভিন্ন ভাবনায় আর বিভিন্ন প্রশ্নের মন পিছু টানছিল বারে বারে হযরত ওসমান রাদিআল্লাহু তা'আলা আনহু এর। কোথায় যাওয়া যায়? কোন দেশেই বা যাওয়া যায় ব্যবসাপাতি চলছিল তখন খুব জমজমাট। ঘর-সংসার সাজানো ছিল বেশ আনন্দের। আর মনও চায় না এতোদিনের পরিচিত দেশ ছাড়তে। এই মাটির সঙ্গে কত স্মৃতি জড়ানো, এ মাটির সঙ্গে জড়িয়ে আছে যেন তাঁরই সুখ-দুঃখ, আনন্দ, দীর্ঘশ্বাস।
| Title | : | ছোটদের হযরত ওসমান (রাঃ) (হার্ডকভার) |
| Publisher | : | আফসার ব্রাদার্স |
| ISBN | : | 9789849664161 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0