
৳ 600
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
পুঁজি দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় ১৮৮৫ সালে, কার্ল মার্ক্সের মৃত্যুর দুই বছর পর। মার্ক্স এই খণ্ড পুরো গুছিয়ে যেতে পারেননি, ফ্রেডরিখ এঙ্গেলস এই পাণ্ডুলিপি গুছিয়ে সম্পাদনা করে প্রকাশ করেন। জার্মান ভাষায় এর দ্বিতীয় সংস্করণ এঙ্গেলসের তত্ত্বাবধানেই প্রকাশিত হয় ১৮৯৩ সালে। দ্বিতীয় খণ্ডের ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয় ১৯১৯ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে। সোভিয়েত ইউনিয়নে প্রথম ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় ১৯৫৬ সালে। এই সংস্করণের ভিত্তিতেই এই পাঠ পর্যালোচনা-অনুবাদ। এর পাশাপাশি ইংরেজি অনুবাদ, টীকা, তথ্যসূত্র ইত্যাদি প্রয়োজনে যাচাই-বাছাইয়ের জন্য আর্নেস্ট ম্যান্ডেল সম্পাদিত ও ডেভিড ফার্নবাক অনূদিত পেঙ্গুইন প্রকাশিত আরেকটি ইংরেজি সংস্করণও ব্যবহার করা হয়েছে। পুঁজি: প্রথম খণ্ডে র উপশিরোনাম ছিল ‘পুঁজি উৎপাদনের প্রক্রিয়া’, দ্বিতীয় খণ্ডের উপশিরোনাম দেওয়া হয়েছে ‘পুঁজি সঞ্চালনের প্রক্রিয়া’। প্রথম খণ্ডে মার্ক্সের মনোযোগ কেন্দ্রীভূত ছিল কারখানা ও কর্মস্থলে, সেখানে পুঁজিবাদী ব্যবস্থায় একই সঙ্গে বস্ত্তগত উৎপাদন এবং তার মধ্য দিয়ে মূল্য, বিশেষত উদ্বৃত্ত মূল্য উৎপাদনের প্রক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে। আর দ্বিতীয় খণ্ডে মনোযোগ কেন্দ্রীভূত করা হয়েছে ‘বাজারে’। উৎপাদন নয়, মূল মনোযোগ দেওয়া হয়েছে কীভাবে মূল্য এবং উদ্বৃত্ত মূল্য উশুল হচ্ছে অর্থাৎ বাজার প্রক্রিয়ায় তা কীভাবে কাজ করছে, তার ওপর। বর্তমান গ্রন্থ অনুবাদ, সারসংক্ষেপ ও পর্যালোচনার ভিত্তিতে বাংলা ভাষায় পুঁজি দ্বিতীয় খণ্ড উপস্থিত করছে।
| Title | : | কার্ল মার্ক্সের পুঁজি দ্বিতীয় খণ্ড (হার্ডকভার) |
| Publisher | : | প্রথমা প্রকাশন |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 248 |
| Country | : | Bangladesh |
| Language | : | English |
Reviews and Ratings
How to write a good review
৳ 0