
৳ 300
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
বইয়ের নাম 'অনশনে কিছু সূর্যমুখী ফুল' শিরোনামেই লুকিয়ে আছে প্রতীক ও প্রতিবাদের গভীর ইশারা। সূর্যমুখী সাধারণত সূর্যের দিকে মুখ তুলে দাঁড়িয়ে থাকে; অথচ এখানে তারা অনশনে-অর্থাৎ শনে-অর্থাৎ অভিমান, প্রত্যাখ্যান ও নীরব প্রতিরোধের অবস্থানে। এই দ্বৈততার ভেতর দিয়েই কবি নির্মাণ করেছেন এক অনন্য কাব্যভুবন, যেখানে দুঃসময় ও পরাজয়কে অস্বীকার করে দাঁড়িয়ে থাকে শব্দের সাহস। কবিতাগুলো তাই কেবল অনুভূতির প্রকাশ নয়, বরং ক্ষত-বিক্ষত সময়ের বিরুদ্ধে এক নান্দনিক উচ্চারণ।
এই গ্রন্থে প্রেম আছে, তবে তা সরল রোমান্টিকতায় সীমাবদ্ধ নয় এখানে প্রেম দীর্ঘ অপেক্ষা, দহন আর অন্তর্গত সংলাপের নাম। মানুষের জীবনবোধ, অস্তিত্বের টানাপোড়েন এবং দুঃখকে আত্মস্থ করার শিল্প-সব মিলিয়ে বইটি হয়ে উঠেছে এক প্রতীকী অনশনমঞ্চ, যেখানে সূর্যমুখী ফুলগুলোও প্রতিবাদের ভাষা শেখে। 'অনশনে কিছু সূর্যমুখী ফুল' তাই শেষ পর্যন্ত আলোহীনতার গল্প নয়; বরং অন্ধকার ভেদ করে সূর্যের দিকে ফিরে তাকানোর এক অদম্য প্রয়াস।।
| Title | : | অনশনে কিছু সূর্যমুখী ফুল (হার্ডকভার) |
| Publisher | : | বইমই প্রকাশনী |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 80 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0