
৳ 300
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
সাজ্জাত হুসাইন একজন তরুণ কবি।
তার লেখায় জীবনের স্বাদ আছে, আছে জীবনবোধের তিক্ত অভিজ্ঞতার ফলাফল। জীবন হলো নদীর মত, দু'টো কূল থাকে, যাপিত জীবনের একূল থেকে ওকূল যেন চিঠিতেই বলতে চেয়ে লিখলেন | শেষ পত্র। শেষ পত্র, বইটি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ।
প্রতিটি মানুষের জীবনে কিছু কথা থাকে যা বলা যায় না, পাঠানো যায় না, তবু লেখা হয় নিঃশব্দে, হৃদয়ের অন্ধকার কোণে। শেষ পত্র সেইসব অব্যক্ত চিঠির এক গোপন সংকলন।
এই বইয়ে সাজ্জাত হুসাইন এক অদ্ভুত মায়াময় বেদনাকে ছুঁয়ে গেছেন-যেখানে প্রসব বেদনায় কাতর এক নারী বৃষ্টিভেজা হাসপাতালে দাঁড়িয়ে খুঁজে পান হারিয়ে যাওয়া এক ভালোবাসার মৃতদেহ; যেখানে এক সন্তান ঘুমহীন রাতে শুনে মায়ের কোমলতার ক্ষয় আর সময়ের চুরি হয়ে যাওয়া বছরগুলোর শব্দ। যেখানে এক নীরব পিতার চোখের জলে ধরা পড়ে এক জীবনের অঘোষিত সত্য।
শেষ পত্র বইটি প্রেম, পরিবার, মৃত্যু ও স্মৃতির এক নির্মল স্রোত। শেষ পত্র শুধু গল্প নয়, এ এক আত্মস্বীকারোক্তি, যেখানে ভালোবাসা, মৃত্যু, সময় আর স্মৃতি মিশে গেছে এক অমোঘ নীরবতায়। প্রতিটি লেখা একেকটি [শেষ পত্র] যা পাঠকের হৃদয়ে পৌঁছাবে, যেন কোনো এক প্রিয়জন শেষবারের মতো ডাকছে নাম ধরে।
সব চিঠি পাঠানোর জন্য নয়,
কিছু চিঠি কেবল কান্নার জন্য লেখা হয়, কিংবা বেঁচে থাকার জন্য।
| Title | : | শেষ পত্র (হার্ডকভার) |
| Publisher | : | বইমই প্রকাশনী |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 80 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0