
৳ 800
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
“তুমি তোমার কোনো কষ্টের কথা বলছো, রোহান জাবিল? আমি উম্মে হানমকে গভীর অন্ধকার রাতগুলোতে পাথরের মতো স্তব্ধ হয়ে থাকতে দেখেছি।”
“সালফাইট” সেই উপন্যাস, যা আমি আসলে এখনই লিখতে চাইনি। আমার মনে হতো, ‘সালফাইট’ শব্দটির ভেতর এত বেশি অর্থ লুকানো আছে, যা ব্যাখ্যা করতে শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাবে।
কিন্তু প্রকৃতির এক অমোঘ নিয়ম হলো, প্রত্যেক সৃষ্টি নিজ নিজ সময়েই সম্পূর্ণতা পায়, আর প্রতিটি ঘটনা ঘটে তার নির্ধারিত ক্ষণে।
ঠিক তেমন করেই, কখন? কীভাবে? কেন? তা না জেনেই, “সালফাইট” ছয় মাসের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে লেখা শেষ হলো।
কেন এই উপন্যাস লেখা হলো?
এই প্রশ্নের উত্তর উপন্যাসের মধ্যেই লুকানো রয়েছে।
তবে, লেখার পেছনের কারণ হলো এই মহাবিশ্বের দুই শ্রদ্ধেয় সত্ত্বা, এক সম্মানিত শিক্ষক ড. জাকির নায়েক, যাঁকে আল্লাহ অফুরন্ত জ্ঞানে সমৃদ্ধ করেছেন। আর দ্বিতীয়, জুনায়েদ জামশেদ, যিনি হিদায়াতের পথ বেছে নিয়েছিলেন।
ঠিক তেমনই, এই উপন্যাসের দুই কেন্দ্রীয় চরিত্রও আমাকে কলম তুলে নিতে বাধ্য করেছে।
একজন, যে “জান্নাতের দোরগোড়ায় ” দাঁড়িয়ে ছিল। আরেকজন, যাকে সে ঠেলে দিয়েছিল জাহান্নামের মতো গভীর খাদে।
এটি যেহেতু সামাজিক মাধ্যমে লেখা একটি উপন্যাস, তাই প্রকাশের সময় আমাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। অনেকবার ভেবেছিলাম, হয়তো লেখা বন্ধ করে দেব, হয়তো সালফাইট আমার সাধ্যের বাহিরে। তবে সত্যি কথা হলো, সালফাইট লেখার সময়ই আমি লিখতে শেখেছি। এটা আল্লাহরই ইচ্ছা ছিল, আর তাতেই এই সৃষ্টি সম্পূর্ণতা পেয়েছে।
আমি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করি সেই মহান সত্তার প্রতি, যিনি সালফাইটকে এতটুকু গ্রহণযোগ্যতা দান করেছেন। তিনি যদি না চাইতেন, তবে কিছুই সম্ভব হতো না।
আজ আমি "Sulphite" নামেই পরিচিত, এ কেবল তাদেরই অবদান, যারা উপন্যাসটি পড়েছেন এবং তা বোঝার চেষ্টা করেছেন।
এই উপন্যাসে যা বলা হয়েছে, তা অনেকেই আগে থেকে জানতেন, তবে অনেকে আবার আমার মতোও আছেন, যারা সময়ের সাথে সাথে শেখেন। আর তাদের জন্যই সালফাইট একরকম অলৌকিকতার মতো।
| Title | : | সালফাইট (হার্ডকভার) |
| Publisher | : | উপকথা প্রকাশন |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 560 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0