
৳ 500
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
অমর একুশে ২০২৬ বইমেলার বই দেখতে ক্লিক করুন
একাত্তর আমাদের অস্তিত্বের ভিত্তি। কিন্তু স্বাধীনতার পাঁচ দশক পর আজ যখন ইতিহাসের সত্যতা নিয়ে নানামুখী বয়ান আর বিকৃতির চেষ্টা চলে, তখন ইতিহাসের গহিনে প্রবেশ করা অপরিহার্য হয়ে দাঁড়ায়। ‘একাত্তর : পূর্বাপর’ কোনো আবেগসর্বস্ব বর্ণনা নয়, বরং একজন সামরিক কর্মকর্তার পেশাদার ও নির্মোহ দৃষ্টিতে করা মুক্তিযুদ্ধের এক অনন্য ব্যবচ্ছেদ। এই গ্রন্থে উঠে এসেছে যুদ্ধের সেই সব রণকৌশলগত দিক- ‘ফরট্রেস কনসেপ্ট’ থেকে ‘মেঘনা হেলিব্রিজ’- যা সাধারণ আলোচনায় আড়ালে থেকে গেছে। লেখক শুধু বিজয়গাঁথা বর্ণনা করেননি, বরং ‘গঙ্গা হাইজ্যাক’, ‘শিলিগুড়ি কনফারেন্স’ কিংবা ‘বীরঙ্গনা’দের সমষ্টিগত অস্বীকৃতির মতো স্পর্শকাতর বিষয়গুলোকে সাহসের সাথে তুলে ধরেছেন। এমনকি স্বাধীনতার ‘উল্টো পিঠ’-এ থাকা ভারতীয় সেনাবাহিনীর বিতর্কিত ভ‚মিকা কিংবা মিডিয়া সেন্সরশিপের মতো রূঢ় সত্যগুলোকেও এড়িয়ে যাওয়া হয়নি। সামরিক বুদ্ধিমত্তা, ভূ-রাজনীতি এবং যুদ্ধের মানবিক ট্র্যাজেডির এক নিপুণ সংমিশ্রণ এই গ্রন্থ। এটি সেই সব পাঠকদের জন্য এক অপরিহার্য দলিলায়ন, যারা একাত্তরকে কেবল স্লোগানে নয়, বরং সত্য, যুক্তি আর রণকৌশলের নিরিখে নতুন করে চিনতে চান।
| Title | : | একাত্তর : পূর্বাপর (হার্ডকভার) |
| Publisher | : | প্রতিভা প্রকাশ |
| ISBN | : | 9789842920479 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 160 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0