
৳ 195
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
এই গ্রন্থ কোনো জীবনী নয়, কোনো বিজ্ঞানের পাঠ্যও নয়। এটি এক চিন্তাগ্রহ- যেখানে প্রশ্নই কেন্দ্র, আর চিন্তাই একমাত্র মহাকর্ষ। এখানে আইনস্টাইন ইতিহাসের সীমায় আবদ্ধ কোনো মানুষ নন। তিনি এক দার্শনিক প্রতীক- Albert Einstein, যিনি আমাদের মনে করিয়ে দেন- চিন্তা মানে অনুসরণ নয়, চিন্তা মানে অজানার দিকে সাহসী অগ্রযাত্রা।
এই বইয়ের প্রতিটি উক্তি পাঠককে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে দেয় না; বরং থামিয়ে দেয় অভ্যস্ত ভাবনাকে, নাড়িয়ে দেয় নিশ্চিত বিশ্বাসকে এবং পাঠককে মুখোমুখি দাঁড় করায় নিজের অচেনা চিন্তাজগতের সঙ্গে। এখানে উত্তর গৌণ, প্রশ্নই মুখ্য। কারণ প্রশ্নই মানুষকে ভাবতে শেখায় আর ভাবনাই মানুষকে মানুষ করে তোলে।
'চিন্তাগ্রহের আইনস্টাইন' তাদের জন্য- যারা সহজ সত্যে সন্তুষ্ট নয়, যারা প্রচলিত ব্যাখ্যার বাইরে তাকাতে চায়, যারা বিশ্বাস করে- একটি গভীর চিন্তা একটি জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এই বই পড়া শেষ হয় কিন্তু এর চিন্তা পাঠককে ছাড়ে না।
| Title | : | চিন্তাগ্রহের আইনস্টাইন (হার্ডকভার) |
| Publisher | : | ঘাসফুল |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 64 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0