
৳ 400
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
এ বইয়ের নাম রাষ্ট্রভাষা আন্দোলন ও অন্যান্য। শিরোনামের ‘রাষ্ট্রভাষা আন্দোলন’ অংশে ভাষা আন্দোলনের ইতিহাস ছাড়াও স্থান পেয়েছে বাংলাদেশের কথাসাহিত্যে ভাষা-আন্দোলনের প্রতিফলন, ভাষা-আন্দোলন ও বাংলাদেশের কবিতা এবং মাতৃভাষা বাংলাভাষা নিয়ে নানা আলোচনা। এ ছাড়া ‘অন্যান্য’ অংশে যেসব প্রবন্ধ স্থান পেয়েছে সেগুলো ভাষা আন্দোলন-বিষয়ক না হলেও বাংলা ভাষা ও সাহিত্য-বিষয়ক। এতে স্থান পেয়েছে আধুনিক বাংলা কবিতায় মধুসূদনের অবদান, মধুসূদনের পত্রকাব্য ও সনেট, রবীন্দ্র-জীবনদর্শনে সংস্কৃতি, রবীন্দ্রনাথের সমাজদর্শন, রবীন্দ্রসাহিত্যে প্রেম ও বিরহ, রবীন্দ্রসংগীত ও নাটকে সমাজ-সংস্কারচেতনা, রবীন্দ্রসংগীতে নারী, সাম্যের কবি নজরুল, নজরুল-সাহিত্যে দেশাত্মবোধ, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্, সৈয়দ মুজতবা আলীর গদ্যশৈলী, সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্য, হাসান হাফিজুর রহমান, সাহিত্য-শিল্পী নীলিমা ইব্রাহিম, মমতাজউদদীন আহমদের নাট্যভুবন, আবদুল্লাহ আল-মামুনের নাটক, বিমল গুহের কবিতা, নাসির আহমেদের কবিতায় একাত্তর, চর্যাপদের কথা, বাংলা কবিতায় বর্ষা, সাহিত্যের অনুবাদ, বাংলা সাহিত্য বিকাশে অনুবাদের ভূমিকা, বাংলাদেশের কথাসাহিত্যে সমাজচেতনা, বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধের ছবি, ঢাকায় প্রগতি লেখক-আন্দোলন ইত্যাদি নানা প্রসঙ্গ। বইটি শিক্ষার্থী-বিশেষত বাংলাসাহিত্যের শিক্ষার্থী ও কৌতূহলী পাঠকদের দৃষ্টি আকর্ষণে সমর্থ হবে-এ কথা নির্দ্বিধায় বলা যায়
| Title | : | রাষ্ট্রভাষা আন্দোলন ও অন্যান্য (হার্ডকভার) |
| Publisher | : | বাংলাপ্রকাশ |
| ISBN | : | 9789844271630 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 184 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0