ট্রেজার আইল্যান্ড (হার্ডকভার) | Treasure Island (undefined)

ট্রেজার আইল্যান্ড (হার্ডকভার)

৳ 350

৳ 298
১৫% ছাড়
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি! 

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

রবার্ট লুই স্টিভেনসনের অমর রচনা ট্রেজার আইল্যান্ড বিশ্বের সেরা রোমাঞ্চ উপন্যাসগুলোর একটি। সমুদ্রযাত্রা, গুপ্তধন, বিশ্বাসঘাতকতা, ভয়, সাহস আর স্বপ্ন-এইসব উপাদানে ভরপুর উপন্যাসটি শিশুকিশোর থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে আজও সমানভাবে মুগ্ধ করে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জিম হকিন্স একজন সাধারণ সরাইখানার ছেলে। তার হাতেই একদিন এসে পড়ে রহস্যময় নাবিক বিলি বোনসের রেখে যাওয়া একটি মানচিত্র। এই আবিষ্কার জিমের স্বাভাবিক জীবনকে মুহূর্তে ওলটপালট করে দেয়। ধন খুঁজতে যাত্রা শুরু হয় হিস্প্যানিওলা নামের জাহাজে চড়ে। কিন্তু পথ যত এগোতে থাকে, ততই স্পষ্ট হয়-এই জাহাজের নাবিকরা সবাই বিশ্বস্ত নয়। বিশেষ করে একপায়ে ভর দিয়ে হাঁটা ভয়ংকর জলদস্যু লং জন সিলভার-যিনি বন্ধুত্ব আর বিশ্বাসের মুখোশ পরে থাকলেও নিজের স্বার্থে অসীম নিষ্ঠুর হয়ে উঠতে পারেন। ট্রেজার আইল্যান্ড শুধু একটি দুঃসাহসিক কাহিনি নয়, এ গল্প মানুষের চরিত্র, সাহস, দায়িত্ববোধের সীমারেখাও তুলে ধরে। স্টিভেনসনের টান টান ভাষা, স্মরণীয় চরিত্র, গভীর উত্তেজনা এবং সমুদ্রযাত্রার জীবন্ত বর্ণনা পাঠককে গল্পের সঙ্গে এমনভাবে বেঁধে রাখে যে বইটি নামিয়ে রাখা দায় হয়ে যায়। বাংলা ভাষার পাঠকদের জন্য ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের এই অনুবাদ সংস্করণটি এর বর্ণনায় এনে দিয়েছে নতুন স্বাদ ও তরতাজা অভিজ্ঞতা। যারা রোমাঞ্চপ্রিয়, তাদের জন্য এটি এক অনবদ্য পাঠ।

Title:ট্রেজার আইল্যান্ড (হার্ডকভার)
Publisher: বাংলাপ্রকাশ
ISBN: 9789844271395
Edition:1st Published, 2026
Number of Pages:208
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0