যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে (হার্ডকভার) | Totokkhon Tumi Insafer Pokkhe (undefined)

যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে (হার্ডকভার)

৳ 400

৳ 340
১৫% ছাড়
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি! 

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

নব্বই দশক থেকে আজ অবধি মানুষের মুখে মুখে ফেরা অসংখ্য জনপ্রিয় গান ও কবিতার কবি লতিফুল ইসলাম শিবলী’র চতুর্থ কাব্যগ্রন্থে এসে তার কবিতার এক বিস্ময়কর পরিবর্তন লক্ষ করা যায়। তিনি আকণ্ঠ ডুবে আছেন প্রেমে, এই প্রেম জাগতিক নয়- আধ্যাত্মিক। সৃষ্টিকর্তাকে ভালোবেসে তার পুরো সৃষ্টি জগতের প্রতি তার প্রেম। সে প্রেম এমনই বেপরোয়া যে তিনি অবলীলায় বলতে পারেন – ‘একটা জীবন দিয়েও যদি তোমায় আমি পেলাম, তবে বড় অল্প দামেই পেলাম।‘ তাত্ত্বিক-গভীর অনুভূতিগুলি অত্যন্ত সহজ সরল ভাষায় তিনি প্রকাশ করেছেন কবিতায়।সেসব কবিতা তাকে নিয়ে গেছে গণমানুষের কাছে। ফিলিস্তিনের হুইলচেয়ারে বসা সেই মহান শহিদ যোদ্ধা ‘ফাদি আবু সালাহ’ কে শিবলী’র কবিতার ভিতর দিয়ে এদেশের মানুষ স্মরণীয় করে রেখেছে। মধ্যযুগের মধ্য এশিয়ান সুফিদের মরমিবাদের খুশবু মেলে তার কবিতায়- ‘যুগোপযোগী হওয়া বন্ধু আমার কর্ম নয়, যুগ কে বানাবো আমার উপযোগী জেনে রেখো নিশ্চয়।‘ তার কবিতায় অধ্যাত্ববাদ রূপান্তরিত হয়েছে- দ্রোহে। আল্লাহর প্রেমে সারা বিশ্বজুড়ে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বুক চেতিয়ে দাঁড়িয়ে তিনি দিয়েছেন ‘মানুষ’ এর নতুন সংজ্ঞা- ‘যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে শুধু ততক্ষণই তুমি মানুষ।‘

Title:যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে (হার্ডকভার)
Publisher: কেন্দ্রবিন্দু
ISBN:9789847761794
Edition:1st Published, 2026
Number of Pages:88
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0