
৳ 450
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
মানুষ পৃথিবীতে আসে প্রতিনিধিত্বের এক গুরুভার কাঁধে নিয়ে। ধাপে ধাপে বেড়ে উঠা শিশুকে তার কাঁচা রোদের ভোর হওয়া শৈশব, লকলকে কৈশোর, গনগনে যৌবন আর গোধূলি বেলার স্তিমিত বার্ধক্য পেরিয়ে দাঁড়াতে হয় ফিরে যাওয়ার খোলা দরোজার সামনে। এই পথ পেরুনোর সময়ে সীমাহীন প্রতিবন্ধকতা ও প্রহেলিকাময় অনিবার্য বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। ফলশ্রুতিতে কেউ হারিয়ে যায় বিস্মৃতির স্তুপের ভেতর, আবার কেউ নিজেকে জানান দিয়ে রয়ে যায় সময়ের অক্ষরে লেখা জ্বলজ্বলে ইতিহাসের অংশ হয়ে। যে ইতিহাস সংরক্ষিত হয় মানুষের স্মৃতিতে আর কালির হরফে সাদা কাগজের জমিনে। গাজী নজরুল ইসলাম প্রতিনিধিত্বের সেই বোধ ও বিশ্বাসকে জাগরূক রেখে তৎপর থেকেছেন জীবনের পরতে পরতে। বিশ্বাস ও কর্মতৎপরতার বাঁক বদলে বৈচিত্র্যপূর্ণ পদরেখা এঁকেছেন সময়ের পরিক্রমায়। নিজের সেইসব পদরেখার চিত্রকল্প ভাগাভাগি করে নিয়েছেন পাঠকের সাথে একান্ত আলাপনে। সুশোভিত জীবনের সৌরভ ছড়িয়েছেন বিবিধ প্রাঙ্গনে, হয়ে উঠেছেন উপকূলীয় অঞ্চলের এক অনন্য ব্যক্তিত্ব; ইতিহাসকে নিজের করেছেন- সময়ের গতিধারায় নিজেই হয়ে উঠেছেন ইতিহাসের ইতিহাস। তারই ঝলক উঠে এসেছে 'জননেতার মুখোমুখি'র মলাটের ভেতর।
| Title | : | জননেতার মুখোমুখি (হার্ডকভার) |
| Publisher | : | তালবিয়া প্রকাশন |
| ISBN | : | 9789843568403 |
| Edition | : | 1st Published, 2023 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0