
৳ 200
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
কবিতা নির্মাণ শিল্পের একটি শাখা আর কবি আদতে একজন শিল্পী। আত্মার সাথে শিল্পীর কথোপকথনই কবিতা। এই বইয়ের কবিতাগুলোয় মিশে আছে শ্যামল বাংলার সাধারণ মানুষের জীবনযাপনের সুললিত বর্ণনা। অনবদ্য সব রূপক আর সুচিন্তিত শব্দচয়ন তার কবিতাকে ঋদ্ধ করেছে। দূরগামী ট্রেনের হুইসেল, পাহাড়ে নাম না জানা পাখির কূজন আর জেলে নৌকার ইঞ্জিনের আওয়াজের শব্দচিত্রকে কবি নিখুঁত বুননে তুলে এনেছেন কবিতার নকশীকাঁথায়। সুদূর প্রবাস থেকে দেশ, মাটি ও মানুষের প্রতি প্রবল আকুতি তাঁর কবিতার ছত্রে ছত্রে। আমাদের ভীষণ পরিচিত ও মনের একদম ভেতরকার ছবিগুলো যেন সেজে উঠে বায়স্কোপের ধারাবাহিকতায় তাঁর মোহমুগ্ধ লেখনীতে। পরিচিতি-বিমুখ, নিরহংকার কবির এক গুচ্ছ ভালোবাসার ডালিতে সাজানো হয়েছে বইটি। পড়া শুরু করলে নিশ্চিতভাবেই নিজের সাথে মিল খুঁজে পাবেন কোথাও না কোথাও। মনে হবে এই তো আমি, এই তো আমার মা, এই তো আমার শেকড়।
| Title | : | জীবনের খেরোখাতা (হার্ডকভার) |
| Publisher | : | অনার্য পাবলিকেশন্স লি. |
| ISBN | : | 9789849558590 |
| Edition | : | 1st Published, 2024 |
| Number of Pages | : | 64 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0