
৳ 200
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
ভৌতিক ও রহস্যঘেরা ছয়টি গল্পের একটি আকর্ষণীয় সংকলন রাত বারোটার ট্রেন। ঝড়বৃষ্টিভেজা এক রাতে চায়ের দোকানের আড্ডায় নবীন খুঁড়োর মুখে শোনা যায় বহু বছরের পুরোনো এক ভয়াবহ অভিজ্ঞতার কাহিনি। একটি প্রত্যন্ত স্টেশন, রহস্যময় একটি ট্রেন, আর এক অদৃশ্য অভিশাপ সব মিলিয়ে এ বইয়ের নামগল্পটি ধীরে ধীরে পাঠককে টেনে নিয়ে যায় এক শিহরন-জাগানো পরিণতির দিকে। জীবিত আর মৃতের সীমানা কোথায় মিশে যায়, আর মানুষের সাহস কতদূর পর্যন্ত তাকে টিকিয়ে রাখতে পারেÑএই প্রশ্নগুলো গল্পের ভেতরেই যেন প্রতিধ্বনিত হতে থাকে।
এই বইয়ের অন্য গল্পগুলোও সমানভাবে রোমাঞ্চকর। কোথাও আছে অজানা অতীতের ছায়া, কোথাও লোককথা ও কিংবদন্তির রহস্যময় আবহ, আবার কোথাও মানুষের মনের অদৃশ্য ভয় ও কৌতূহলের সংঘাত। লেখক সহজ, প্রাণবন্ত ভাষায় গল্পগুলো নির্মাণ করেছেন; ফলে পাঠক খুব সহজেই গল্পের ভেতরে ঢুকে পড়তে পারেন।
ভৌতিক গল্পের মূল শক্তি হলো পরিবেশ সৃষ্টি এবং ধীরে ধীরে রহস্যের জাল বিস্তার করা। সঞ্চারী ভট্টাচার্য সেই কাজটি করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। তাই রাত বারোটার ট্রেন কেবল ভয় জাগানো গল্পের বই নয়, বরং মানুষের অজানাকে জানার চিরন্তন কৌতূহলেরও এক অনন্য সাহিত্যিক প্রকাশ। এই বই রহস্য ও ভৌতিক গল্পপ্রেমী পাঠকদের জন্য হয়ে উঠবে এক শিহরনময় পাঠ-অভিজ্ঞতা।
| Title | : | রাত বারোটার ট্রেন (হার্ডকভার) |
| Publisher | : | বাংলাপ্রকাশ |
| ISBN | : | 9789844271302 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 85 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0