
৳ 170
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
সব সংগ্রামে, সকল যুদ্ধে প্রতিপক্ষ থাকে। দ্বীনে হক প্রতিষ্ঠার সংগ্রামে প্রতিপক্ষ বলতে শুধু শত্রু সৈনিকবেশী একদল মানুষকে বোঝায় না; বরং মানবীয় সত্তার অভ্যন্তরে লুকিয়ে থাকা অদৃশ্যমান সদা তৎপর এক শয়তানি অনৈতিক, খোদাবিমুখ, পাশবিক, দুনিয়াপূজারি প্রবৃত্তিরূপী সর্বনাশা প্রচণ্ড অপশক্তিকেও বোঝায়—যার নাম ‘নাফসানিয়াত’।
আবার এ যুদ্ধে জেতার হাতিয়ার বলতে কেবল প্রচলিত অর্থে ধাতবনির্মিত বস্তুগত কিছু যুদ্ধোপকরণ বা অস্ত্রকে বোঝায় না; বরং মানবীয় পাশবিক প্রবৃত্তিকে দমন করে আল্লাহর রাহে জীবন বিলানোর মতো দুর্দমনীয়, সাহসী, প্রজ্ঞাময়, মৃত্যুভয়হীন এক ঈমানি চেতনার শক্তিকেও বোঝায়—যার নাম ‘রুহানিয়াত’।
এই রুহানিয়াত অর্জনের অন্যতম হাতিয়ার হচ্ছে সবর ও সালাত। পবিত্র কুরআন মাজিদে বলা হয়েছে—
“হে মুমিনেরা, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য নাও। নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন।” (সূরা বাকারা : ১৫৩)
সত্য দ্বীনের পথে সত্যের দুশমনদের বাধার মোকাবিলা করার জন্য মুমিনের যে শক্তির প্রয়োজন, তা এভাবেই ‘সবর ও সালাত’ থেকে অর্জিত হয়। এ বইয়ে সবর ও সালাতের মাধ্যমে অর্জিত নৈতিক শক্তিকে দ্বীনে হকের সংগ্রামীদের অর্থাৎ মুমিনের ‘শক্ত হাতিয়ার’ হিসেবে তুলে ধরা হয়েছে। সবর ও সালাতের পরিচয় ও তাৎপর্য, এ থেকে কীভাবে শক্তি অর্জন করা যায়, কেন এটা হাতিয়ার, এ শক্তির ধারকদের সংগ্রামী জীবনটা কেমন—এসবই এ বইয়ের মূল প্রতিপাদ্য।
| Title | : | মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সালাত ও সবর (হার্ডকভার) |
| Publisher | : | প্রচ্ছদ প্রকাশন |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0