
৳ 300
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
পাঞ্জেরী এইচএসসি টেস্ট পেপারস মেইড ইজি’ সিরিজের প্রতি ১ হাজার টাকার বই অর্ডারে থাকছে একটি করে আকর্ষণীয় খাতা সম্পূর্ণ ফ্রি!
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
সম্পদে-সংকটে বইতে অর্থনীতির ইতিহাস এবং হালফিলের কিছু অর্থনৈতিক তত্ত্বের পুনর্বিচারের প্রয়াস নিয়েছেন অর্থনীতিবিদ-প্রাবন্ধিক সনৎকুমার সাহা। শেষ কথা বলে অর্থনীতিতে কিছু নেই, যদিও বলার চেষ্টা করেন অনেকেই। তবু নানা রকমের তাত্ত্বিক ধ্যান-ধারণা গজায়। তর্ক-বিতর্কও বিরতিহীন চলে। 'অর্থনীতি' শাস্ত্র পাঠের কোনো ধরাবাঁধা ছক মেনে তাই এ বইয়ের প্রবন্ধগুলো লেখা হয়নি। বরং অর্থনীতি ও এর চর্চা নিয়ে কিছু জরুরি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। কোনো কোনো লেখা কথার পিঠে কথা-দেশ-বিদেশের একাধিক প্রখ্যাত অর্থনীতিবিদের রচনা নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ কিংবা মত-দ্বিমত। বৈশ্বিক অর্থনীতি নিয়ে এখানে যেমন আলাপ মিলবে, তেমনি বাংলাদেশের অর্থনীতির হালচাল সম্বন্ধেও কথাবার্তা রয়েছে। অতীত বাংলা ও স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস, উন্নয়নের ভালো-মন্দ নিয়ে বিতর্ক, দারিদ্র্যের অর্থনীতি কিংবা সাম্প্রতিক অর্থনীতিচর্চায় উত্থাপিত নারীর কথা-এমনই সব ভাবনা-জাগানিয়া বিষয় উঠে এসেছে এ বইয়ে। আছে কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস বিষয়ে দুটি আলাদা আলাদা অনবদ্য প্রবন্ধ; যেখানে তাঁদের দেখা হয়েছে বর্তমানের পাটাতনে দাঁড়িয়ে। আলোচিত হয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অথচ বিস্মৃত অর্থনীতিবিদ প্রয়াত মুশাররফ হোসেনের জীবন ও কীর্তির কথাও।
| Title | : | সম্পদে-সংকটে : অর্থনীতির ইতিহাস, চর্চা ও প্রয়োগ (হার্ডকভার) |
| Publisher | : | কথাপ্রকাশ |
| ISBN | : | 9789849759980 |
| Edition | : | 1st Published, 2023 |
| Number of Pages | : | 128 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0