
৳ 210
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
কারও কারও জিজ্ঞাসা: মানবশিশু কি কোনও যন্ত্র? নাকি তা এমন কোনও বস্তু, যার পরিচালনায় রয়েছে বহু জটিলতা? বস্তুত মানবসন্তানের পরিচালন ও প্রতিপালন যদি সুষ্ঠু ও ফলপ্রসূ করতে চাই, তবে তা যে কোনও যন্ত্র পরিচালনা অপেক্ষা জটিলতর। সন্তানের পিতা ও মাতা হওয়া যতটা সহজ, তার চেয়ে ঢের কঠিন উত্তম মুরব্বি তথা প্রতিপালনকারী হওয়া। বর্তমান পৃথিবী ও তার পরিবেশ যে শিশুর দৈহিক ও মানসিক সুস্থতার জন্য স্বস্তিকর ও নির্ভয়ের নয়, তা বলাইবাহুল্য। দিন যত গড়াচ্ছে, ততই তা আরও চ্যালেঞ্জিং ও হুমকিস্বরূপ হয়ে ওঠছে। সুতরাং অতীতের যে কোনও সময় অপেক্ষা বর্তমানে বাবা-মায়ের জন্য সন্তান প্রতিপালন-পদ্ধতি শেখা অধিকতর গুরুত্বপূর্ণ। এর একটা কারণ এও যে, সন্তান প্রতিপালনের সুষ্ঠু পদ্ধতির চর্চা যতটা না হচ্ছে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে অসুস্থ ও অশুভ পদ্ধতির চর্চা। তার প্রচারও করা হচ্ছে বিপুলভাবে। ফলে সচেতন বাবা-মায়েরাও সঠিক পদ্ধতি বেছে নিতে হিমশিম খাচ্ছেন এবং তা কার্যকর করতে সম্মুখীন হচ্ছেন কঠিন পরীক্ষার। সুতরাং সঠিক পদ্ধতিতে সন্তান প্রতিপালন করতে মা-বাবার যথাযথ প্রস্তুতি গ্রহণ একান্ত জরুরি।
| Title | : | কেমন বাবা-মা হতে চান (হার্ডকভার) |
| Publisher | : | আলোকধারা প্রকাশন |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 80 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0