
৳ 560
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
"নিচে কী হয়েছে ঈশাল? বড়ো আন্টি কান্না করছিল কেন? খারাপ কিছু হয়েছে? সবাই ঠিক আছে?"
"বড়ো ভাইজান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাকে নিয়ে সবাই হাসপাতালে গিয়েছে, ঝুমঝুমি। ভাইজান নাকি আজ ভোরে বাড়ি ফিরেছে। কাউকে কিছু না জানিয়ে চিলেকোঠায় গিয়েছিল। এতক্ষণ ওখানেই তো ছিল শুনলাম। হঠাৎ কী হলো বুঝতে পারছি না। বড়ো ভাইজানের মতো মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়বে এটা তো মানাই যাচ্ছে না। আচ্ছা ঝুমঝুমি, তুমি তো ছাদে ছিলে, কিছু কি জানো?"
"ছাদে ছিল? আল্লাহ্, আমি তো খেয়াল করিনি কিছু। আর ছাদে যে চিলেকোঠা আছে তাও তো আমি জানি না, ঈশাল।"
অনেকটা মন খারাপ করে বলল ঝুম। মেহেরুন্নেসার জন্য তার খারাপ লাগছে। তার মতো অমন স্ট্রং মানুষকে ভেঙে পড়তে দেখে কষ্ট হলো ঝুমের। সে দোয়া করল আল্লাহর নিকট, লোকটা যেন দ্রুত সুস্থ, স্বাভাবিকভাবে মায়ের কোলে ফিরে আসে। কিন্তু ঝুম কি জানে তার এই দোয়াই তার জীবন একদিন বদলে দেবে? যার জন্য সে আল্লাহর নিকট প্রার্থনা করছে সেই মানুষটিই তার জীবন পুরোপুরি গ্রাস করে নেবে?
| Title | : | রেমেডি (হার্ডকভার) |
| Publisher | : | নৈঃশব্দ্য প্রকাশনী |
| ISBN | : | 9789842938146 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 280 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0