
৳ 195
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
‘শেষের কবিতা’—রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি। নাম শুনে কবিতা মনে হলেও 'শেষের কবিতা' একটি উপন্যাস। তবে বই জুড়ে আছে সুন্দর সব কবিতা । ১৯২৮ সালে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। বিলেতফেরত ব্যারিস্টার অমিত রায় এবং শিলং পাহাড়ে বসবাসরত গভার্নেস লাবণ্য—এই দুজনকে নিয়েই ‘শেষের কবিতা। অমিত নিজেকে পরিচয় দেয় বুদ্ধিমান ও রোমান্টিক বলে। ইংরেজি সাহিত্যে তার অনেক জ্ঞান। সময় ও অবস্থান বুঝে অমিত তার এই জ্ঞানের জাহির প্রায়ই করে। তর্কে তাকে কেউ হারাতে পারে না। অন্যদিকে লাবণ্য স্নিগ্ধ ও সুন্দর—একইসাথে বাস্তববাদী। শিলং পাহাড়ে বেড়াতে এসে অমিত দেখা পায় লাবণ্যের। প্রেম হয় দুজনের মধ্যে। এরই মাঝে কেতকী এসে হাজির হয় অমিত ও লাবণ্যের সামনে। লাবণ্যের বুঝতে বাকি থাকে না যে, অমিতের সঙ্গে প্রাত্যহিক সাংসারিক জীবনের যে হিসাব-নিকাশ তা কখনো কষতে পারবে না সে । অমিত যেন একদম অন্য জগতের মানুষ। অমিতও তা জানে । অপরের সামনে সে যেমনই হোক কিন্তু নিজেকে সে ধোঁকা দিতে পারে না। গল্প এগোয়। আমরা আরও ভালোভাবে জানি অমিতকে। কেতকীকে। সেইসাথে পাহাড়ের ঝরনার মতো স্নিগ্ধ সুন্দর লাবণ্যকে। আমরা আশা করি 'শেষের কবিতা' উপন্যাসের পাঠক সমাবেশ সংস্করণ পাঠকমহল সাদরে গ্রহণ করবেন।
| Title | : | শেষের কবিতা (হার্ডকভার) |
| Publisher | : | পাঠক সমাবেশ |
| Edition | : | 1st Published, 2025 |
| Number of Pages | : | 158 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0