মজলিশ-ই শায়েরি (হার্ডকভার) | Mojlis-E-Ishq (undefined)

মজলিশ-ই শায়েরি (হার্ডকভার)

প্রকাশনী:
নোঙর প্রকাশন

বই প্রকাশের সম্ভাব্য তারিখ: 05 July, 2026

৳ 370

৳ 204
৪৫% ছাড়
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

মাওলানা রুমি, হাফিজ শিরাজি, মীর তকি মীর ও মির্জা গালিব—ফার্সি ও উর্দু কবিতার শ্রেষ্ঠ নাম। অনেক বছর হলো তারা মারা গেছেন। কিন্তু বহুদূরের নক্ষত্রের মতো শত জোছনার মাধুরী হয়ে আজো তাদের আলো আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। মধুর ছন্দ আর অনিন্দ্য শব্দের মোড়কে আনন্দ ও বেদনার যে অনুভূতি লিখে গেছেন তা বইয়ের পাতা থেকে মানুষের মুখে মুখে সুর ও কথা হয়ে বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী। এর মধ্যে ভেঙে পড়েছে কত সভ্যতা, মুছে গেছে কত রাজরাজাদের নাম। যুগ-যুগান্তরে শুধু রয়ে গেছে কবি ও কবিতা। বহুকাল পেরিয়ে বহুদেশ মাড়িয়ে ইথারে ছড়িয়ে পড়েছে রুমি ও গালিব।
‎‎আলোচিত এই চারজন কবি প্রত্যেকেই ভিন্ন সময়ের ও ভিন্ন ভাষার। তেমনি ভিন্ন তাদের আনন্দ ও বিরহ। কিন্তু তাদের শের ও গজল পড়লে মনে হয়, তারা যেন একে অপরের সঙ্গে কথা বলছেন—প্রেম নিয়ে, খোদার সাথে মানুষের সম্পর্ক নিয়ে। এখানে আছে সৃষ্টির রূপকে স্রষ্টার প্রেমে মাতাল হওয়ার আকুতি। আছে জীবনের বহুমাত্রিক রঙ ও বিচিত্র বেদনার কথা।
‎‎সায়ীদ উসমানের অনুবাদে এই চার কবির নির্বাচিত কবিতা নিয়ে সাজানো হয়েছে ‘মজলিস-ই শায়েরি’। মাওলানা রুমি ও হাফিজ শিরাজির কবিতায় আছে প্রেমের আড়ালে বিশ্বজোড়া আধ্যাত্মিক তৃষ্ণার কথা। সাকি আর পেয়ালার রূপকে এক গভীর জীবনবোধ। এইতো হাজার বছরের পারস্য সংস্কৃতি। মীর তকি মীর ও মির্জা গালিবের কবিতায় আছে উর্দু গজলের সেই সুর, যার বেদনা গিয়ে বিঁধে পাঠকের বুকে। আছে দর্শন ও বিষাদ। আর চিরাচরিত পরিহাস।
‎গুণী অনুবাদক সায়ীদ উসমানের শৈল্পিক অনুবাদে পাঠক আনন্দ-বিহার করবেন বিশ্বসাহিত্যের কালজয়ী চার কবির ভুবনে। সমৃদ্ধ হবেন আনন্দ ও বিষাদে। দর্শন ও প্রজ্ঞায়।‎

Title:মজলিশ-ই শায়েরি (হার্ডকভার)
Publisher: নোঙর প্রকাশন
Edition:1st Published, 2026
Number of Pages:160
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0