
বই প্রকাশের সম্ভাব্য তারিখ: 05 July, 2026
৳ 660
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
১৮৯৩ সাল, ডিসেম্বর। অধীর আগ্রহে স্ট্র্যান্ড ম্যাগাজিন খুলল লন্ডনের শার্লক হোমস ভক্তরা। কিংবদন্তির গোয়েন্দার নতুন অ্যাডভেঞ্চার পড়ার অপেক্ষায় উন্মুখ হয়ে ছিল তারা, কিন্তু যা দেখল তাতে সবার চোখ ছানাবড়া। অবিশ্বাস্য! স্রষ্টা আর্থার কোনান ডয়েল মেরে ফেলেছেন তাদের প্রিয় নায়ককে। পুরো লন্ডনজুড়ে শোকের মাতম। মানুষ কালো ব্যাজ পরে রাস্তায় নামল, ডয়েলের ওপর খেপে আগুন সবাই। তারপর ১৯০১ সাল। হোমসকে 'খুন' করার পর আচমকা আবার তাকে ফিরিয়ে আনলেন ডয়েল। কিন্তু কেন এই ভোলবদল? ডয়েলের ডায়েরিতে দিনলিপির সব পুঙ্খানুপুঙ্খ হিসেব থাকলেও এই রহস্যের কোনো হদিস নেই। জানা গেল, মাঝখানের একটা ডায়েরি নিখোঁজ। হদিস মেলেনি আজও। ... নাকি মিলেছে? হ্যারল্ড হোয়াইট। লিটারারি রিসার্চার। নাম লেখাল শার্লক হোমস ভক্তদের বিখ্যাত দল দ্য বেকার স্ট্রিট ইরেগুলারস-এ। স্বপ্নেও ভাবেনি কী এক ভয়ংকর অভিযানে নামতে হবে তাকে। খুঁজতে হবে সেই হারানো ডায়েরি। হঠাৎ ঝামেলা পাকাল। হোটেলের ঘরে খুন হলো বিশ্ববিখ্যাত ডয়েল-বিশেষজ্ঞ। গোয়েন্দা গল্পের পোকা, শার্লকিয়ান হ্যারল্ড নামল মাঠে। মাথায় তার খেলছে হাজারো সম্ভাবনা, সন্দেহভাজন। খুনি আর সেই মহামূল্যবান ডায়েরির সন্ধানে শুরু হলো মিশন।
| Title | : | দ্য শার্লকিয়ান (হার্ডকভার) |
| Publisher | : | বোহো |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 320 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0