স্ট্রেঞ্জ ম্যাপস (হার্ডকভার) | Strange Maps (undefined)

স্ট্রেঞ্জ ম্যাপস (হার্ডকভার)

মানচিত্রের আড়ালে লুকানো রহস্য

৳ 400

৳ 280
৩০% ছাড়
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

অতীতের ছাইচাপা আগুন কি বর্তমানকে জ্বালিয়ে দিতে পারে?
বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার ছাত্র কুরিহারা ফুমিনোবু। যুক্তিবাদী, নিরাবেগ এবং কিছুটা একগুঁয়ে। তার জীবনের একমাত্র অমীমাংসিত রহস্য বহু বছর আগে তার দাদিমার আকস্মিক আত্মহত্যা। মৃত্যুর মুহূর্তে দাদিমার হাতে ধরা ছিল হাতে আঁকা এক অদ্ভুত ও বিদঘুটে মানচিত্র। মানচিত্রে আঁকা সমুদ্রতীরবর্তী এক অচেনা গ্রাম, আর তার পাশে মাথা উঁচিয়ে থাকা 'মোজো' পাহাড়, যার গায়ে কিলবিল করছে অসংখ্য দানব।
মায়ের মৃত্যুর পর অসমাপ্ত তদন্তের সূত্র ধরে সেই ম্যাপের রহস্যভেদ করতে কুরিহারা পাড়ি জমায় এক প্রত্যন্ত মফস্বলে। সেখানে তার পরিচয় হয় তরুণী পুলিশ অফিসার আকারির সাথে। কিন্তু কুরিহারা পৌঁছানোর পরপরই শান্ত জনপদটি কেঁপে ওঠে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়। রেললাইনের টানেলে পাওয়া যায় এক বড়কর্তার লাশ, আর ঠিক একই সময়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আকারির বাবা।
একটি পুরোনো মানচিত্র, একটি পরিত্যক্ত গ্রাম এবং বর্তমানের এক নির্মম হত্যাকাণ্ড সবকিছুর সুতো কি একই বিন্দুতে মেলানো? প্রভাবশালী ইয়াবিৎসু পরিবার পাহাড়ের গভীরে কী গোপন করতে চাইছে? আর মানচিত্রে আঁকা সেই দানবদের আসল পরিচয়ই বা কী?
কুরিহারা কি পারবে তার ক্ষুরধার যুক্তি দিয়ে সময়ের অতলে হারিয়ে যাওয়া এক ভয়ঙ্কর সত্যকে দিনের আলোয় আনতে? নাকি পাহাড়ের অন্ধকার তাকেও গ্রাস করবে?
টানটান উত্তেজনায় ঠাসা এক জাপানি রহস্য উপন্যাস, যেখানে প্রতিটি পৃষ্ঠায় অপেক্ষা করছে নতুন এক মোড়।

Title:স্ট্রেঞ্জ ম্যাপস (হার্ডকভার)
Publisher: নটিলাস প্রকাশনী
ISBN:9789843907219
Edition:1st Published, 2026
Number of Pages:208
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0