
৳ 400
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*
গল্প কখনও সুদীর্ঘ পরিসরে নিজেকে বিস্তার করে, আবার কখনও মুহূর্তেই মহাকালের বিস্তৃতি ধারণ করে। 'ফ্ল্যাশফিকশন পঁচিশ তারার ঝলক' গল্পে সেই সব মুহূর্তেরই শৈল্পিক উপস্থাপন করেছেন কথাসাহিত্যিক মোহিত কামাল। এই 'ফ্ল্যাশফিকশন' বা 'ঝলকগল্পে'র সূক্ষ্ম বাঁকে অনুভূতি রূপান্তরিত হয় গল্পের ভাষায়। কোনও গল্পে তা ঘটনার ক্ষুদ্র পরিবর্তন, কোনোটাতে চরিত্রের ভেতরের সামান্য উপলব্ধি, আবার কোথাও দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া। এই ক্ষুদ্র পরিবর্তনই গল্পের কেন্দ্রবিন্দু, মাইক্রো আর্ক বা ক্ষুদ্র বাঁক। ভূমিকায় লেখক ফ্ল্যাশফিকশনকে আন্তর্জাতিক সাহিত্যতত্ত্বের সংজ্ঞার আলোকে একটি স্বতন্ত্র জঁর (জনরা) হিসেবে স্থাপন করেছেন। তাঁর কাছে ফ্ল্যাশফিকশন মানে গল্পের সংকোচন নয়, বরং সংযমের মাধ্যমে গল্পকে তীক্ষ্ম করা। ন্যূনতম বয়ানে সর্বাধিক অর্থ ধারণ করাই এই ধারার নান্দনিক শর্ত। এই বইয়ের গল্পগুলো সেই শর্তকে সচেতনভাবে অনুসরণ করে। স্মৃতি, ইতিহাস, ব্যক্তিগত ক্ষত, নীরবতা, অনুচ্চারিত বেদনা-সবকিছুই এখানে এসেছে সংযত ভাষায়, অতি ব্যাখ্যার বাহুল্য ছাড়াই। বিজলির আলোকচ্ছটার মতো ক্ষণিকেই প্রভাবিত করে মনের অন্তর্নিহিত বোধ।
| Title | : | ফ্ল্যাশফিকশন : পঁচিশ তারার ঝলক (হার্ডকভার) |
| Publisher | : | বিদ্যাপ্রকাশ |
| ISBN | : | 9789849989059 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 144 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0