
বই প্রকাশের সম্ভাব্য তারিখ: 30 September, 2026
৳ 200
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
নীলগঞ্জ-পাহাড় আর কুয়াশায় ঘেরা এক শান্ত ভানপদ। কিন্তু এই শান্ত প্রকৃতির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ংকর মহাজাগতিক রহস্য। নিখোঁজ বিজ্ঞানী প্রফেসর জামান কি এমন কিছু আবিষ্কার করেছিলেন যা মানবজাতির ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে? নাকি তিনি ভুলবশত উন্মুক্ত করে দিয়েছিলেন ধ্বংসের এক গোপন পোর্টাল? দুর্ধর্ষ মেজর আমান, যার কাছে আবেগ মানেই দুর্বলতা, তিনি নীলগঞ্জে শুরু করেছেন অপারেশন ব্লু-হরাইজন। তার লক্ষ্য-সেই অতিপ্রাকৃত শক্তির আধার নীল চিপটি কবজা করা। তার যান্ত্রিক সেনাবাহিনী, রোবোটিক কুকুর আর লেজার অস্ত্রের মুখে দাঁড়িয়ে এক অসম লড়াইয়ে নামে তরুণ সাংবাদিক অর্ক এবং প্রফেসরের মেয়ে মায়া। কিন্তু রহস্যের গভীরতা আরও অনেক বেশি। বনের গভীরে যে নীল আলো জ্বলে ওঠে, তা কি কেবল বিজ্ঞানের কারসাজি? নাকি এর সাথে জড়িয়ে আছে সহস্র বছর আগের এক বিলুপ্ত সভ্যতা এবং এক রহস্যময়ী নারী নেইলার অস্তিত্ব? যখন অত্যাধুনিক ড্রোন আর জ্যামারের আড়ালে পুরো নীলগঞ্জকে একটি ডেড জোন ঘোষণা করা হয়, তখন শুরু হয় সময়ের সাথে পাল্লা দেওয়ার এক চূড়ান্ত লড়াই। একদিকে মেজর আমানের যান্ত্রিক বিভীষিকা, অন্যদিকে একটি মেয়ের তার বাবার অসমাপ্ত স্বপ্ন বাঁচানোর আকুতি। নেইলা কেবল বিজ্ঞানের গল্প নয়; এটি ভালোবাসা, আত্মত্যাগ আর মানবসভ্যতার অস্তিত্ব রক্ষার এক মহাকাব্য।
| Title | : | নেইলা (হার্ডকভার) |
| Publisher | : | বাংলাপ্রকাশ |
| ISBN | : | 9789844271227 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 80 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0