
৳ 550
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*
প্রেরক
নামহীন
প্রাপক,
জেহেরা ইলমা ম্যালিসা
‘মনের অসুখ’
“আমার মনে বড্ড অসুখ হইছে বুঝলা? এই মনের অসুখ সারার লাইগা কত কী করলাম কিন্তু দিনশেষে বুঝলাম এই অসুখ সারা লাইগা তোমারে বড্ড প্রয়োজন। বুঝছ? বড্ড প্রয়োজন তোমারে। তোমারে একটুখানি দেখার লাইগা আমার বুকটা কত যে পোড়ে, আমার হৃদয়ের গাঁথা তুমি,সে পোড়া গন্ধ টের পাও কী ? পৃথিবীর মিষ্টি যন্ত্রণা প্রেমের হলেও মিষ্টি অসুখটা মনের হইয়া থাকে। একটুখানি আমার মনের অসুখ সারানো যাইব? এই অল্পখানি। কথা দিলাম, আমার মনের অসুখ সারানোর বিনিময়ে তোমারে আমি জনভর ভালোবাইসা যামু। এখন একটুখানি আমার মনের অসুখ সারানো যাইব কী?” (প্রশ্নবোধক)
দশ টাকার এক সাধারণ পত্রিকায় নিজের নামে ছাপা হওয়া ছোট্ট চিঠিটা দেখামাত্রই তুচ্ছ বলেই উড়িয়ে দেওয়ার কথা ছিল। অথচ অদ্ভুতভাবে সেটাই নাড়িয়ে দিয়েছে দৃঢ়, সংযত জেহেরা ইলমা ম্যালিসার ভেতরের সত্তাকে । ভালোবাসা তার কাছে সবসময়ই ছিল এক অচেনা অনুভূতিরুপে, না কখনও গভীরভাবে অনুভব করেছে, না হারানোর বেদনাকে স্থান দিয়েছে হৃদয়ে। কিন্তু আজ মনটা অকারণ অস্থিরতায় ভরে উঠছে, যেন অজানা কোনো মায়া মিশ্রিত আবেগ নীরবে জায়গা করে নিচ্ছে। এ কী তবে সেই এড়িয়ে চলা অনুভূতিরই সূচনা? সেই ‘বাজে’ ছেলেটার একগুঁয়ে ভালোবাসা, তার অদ্ভুত পাগলামি–সেগুলোই কি অজান্তে তার মন ছুঁয়ে গেল? নাকি সবকিছুই কেবল সাময়িক আবেগ, যা সময়ের সঙ্গে মিলিয়ে যাবে? নিজেকেই প্রশ্ন করে ইলমা। তখন উত্তরহীন সেই দ্বিধার মাঝেই ধরা দেয় তার নতুন, অচেনা এক অনুভূতি।
| Title | : | গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা (হার্ডকভার) |
| Publisher | : | নয়া উদ্যোগ প্রকাশনী |
| Edition | : | 1st Published, 2026 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0