
৳ 250
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
ইতিহাস সম্পর্কে কথা বলতে গিয়ে উনিশ শতকের প্রবন্ধকার কার্লাইল মত প্রকাশ করেছিলেন, "জীবনীই একমাত্র সত্য ইতিহাস।" অপরদিকে, আটলান্টিকের ওপার থেকে তাঁর সমসাময়িক চিন্তাবিদ ও প্রশংসক এমারসন ভিন্নমত পোষণ করে বলেছিলেন, "সঠিকভাবে বলতে গেলে, ইতিহাস বলে কিছু নেই, আছে শুধু জীবনী।" যদি ইতিহাস কেবল একটি দেশ ও তার জনগণের ঘটনাবলির ধারাবাহিক বর্ণনা হয়, তাহলে দেখার মতো নতুন কিছু আর অবশিষ্ট থাকে না। কিন্তু যে ইতিহাস মানবজাতির সামনে উপস্থাপিত হয়েছে, তা কি সত্যিই সবকিছু ধারণ করে? এতে অনেক শূন্যস্থান থেকে যায়, যেগুলো পূরণ করা প্রয়োজন। তদুপরি, বহু রূপকথাকে কোনো যাচাই-বাছাই ছাড়াই ইতিহাস হিসেবে গ্রহণ করা হয়েছে। ইতিহাসের এই ভুল উপস্থাপনা হয়তো ঘটনাবলির ভ্রান্ত বিশ্লেষণের ফলে ঘটেছে, অথবা কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতাধর গোষ্ঠীর পরিকল্পিত প্রচারণার ফল। বাংলাদেশে আমরা এই উভয় কারণের শিকার হয়েছি এবং বিশ্বসমাজে আমাদের ন্যায্য অবস্থান হারিয়েছি। আমরা এই বইতে আমাদের জাতির পূর্ণাঙ্গ ইতিহাস রচনার উদ্দেশ্যে কলম ধরিনি। বরং, আমাদের একশো মিলিয়ন জনগণের সামনে আমাদের প্রকৃত উৎস, গৌরবময় অতীত এবং পূর্বপুরুষদের বীরত্বগাঁথা তুলে ধরার প্রয়াস নিয়েছি। এটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, কারণ জাতি যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, পরাজয়বাদ ও হীনমন্যতার চোরাবালিতে তলিয়ে গেছে। আমরা এ-ও নির্ধারণের চেষ্টা করেছি যে, কোন সামাজিক-রাজনৈতিক কারণ এবং অন্যান্য প্রাসঙ্গিক উপাদান আমাদের এই দীর্ঘস্থায়ী দুর্দশার জন্য দায়ী এবং কীভাবে এগুলো আমাদের জাতীয় ইচ্ছাশক্তি পর্যন্ত খর্ব করে দিয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে উদ্দেশ্যের অভাব আমাদেরকে এমন এক পরিস্থিতিতে নিয়ে গেছে, যেখানে আমরা নিয়তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছি- একটি এমন নিয়তি, যা অন্যেরা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে
| Title | : | দ্য রোড টু ফ্রিডম (হার্ডকভার) |
| Publisher | : | আফসার ব্রাদার্স |
| ISBN | : | 9789849931119 |
| Edition | : | 1st Edition, 2025 |
| Number of Pages | : | 112 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0