
৳ 240
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
ইরানের সোনালি যুগের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ওমর খৈয়াম। তিনি একাধারে কালজয়ী কবি, অনন্য গণিতবিদ, জ্যোতির্বিদ ও দার্শনিক। গণিত আর বিজ্ঞানের কঠিন জগতের বাসিন্দা হয়েও তাঁর ভেতরে বাস করত এক অপরূপ ও সংবেদনশীল কবি-আত্মা। আর সেই আত্মারই অবিনশ্বর প্রকাশ তাঁর বিশ্বখ্যাত কাব্যসংকলন ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’। বিজ্ঞানী ও দার্শনিকের প্রখর যৌক্তিক দৃষ্টি দিয়ে তিনি অনুধাবন করেছেন জীবনের গতিময়তা, মানুষের সীমাবদ্ধতা আর মহাকালের অনিবার্য নিয়মকে। চার লাইনের একেকটি ক্ষুদ্র কবিতা বা ‘রুবাই’-এর ভাঁজে ভাঁজে তিনি লুকিয়ে রেখেছেন জীবনের গভীর দর্শন, প্রেম, আনন্দ আর পরম পরিণতির রোমাঞ্চ। “মহাকালের অতল গহ্বরে মানুষের জীবন যেন এক ক্ষণস্থায়ী বুদবুদ- তাই এই ক্ষণিকের জীবনকে ভালোবাসায় ও আনন্দে উপভোগ করাই শ্রেয়।” - এই শাশ্বত সত্যই দার্শনিক বিভায় উজ্জ্বল হয়ে উঠেছে তাঁর প্রতিটি চরণে। হৃদয়স্পর্শী ও মনোমুগ্ধকর এই অনুবাদ গ্রন্থটি খৈয়ামপ্রেমী যেকোনো বিদগ্ধ পাঠকের জন্য হয়ে উঠবে এক পরম তৃপ্তির খোরাক। জীবনের শুরুর উন্মেষ থেকে শেষের অনিবার্য পরিণতি পর্যন্ত- মানুষের অস্তিত্বের সবটুকু দোলাচলকে নতুন করে আবিষ্কার করতে আজই ডুব দিন খৈয়ামের এই জাদুকরী কাব্য-জগতে। “রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ জনাব শামসুদ্দীন আহমেদ অনূদিত রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম এর পাণ্ডুলিপিটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। দেখলাম জেরাল্ডে যা আছে এ অনুবাদে তা নেই, এ অনুবাদে যা আছে জেরাল্ডের অনুবাদে তা নেই। তবে জেরাল্ডের অনুবাদে ওমর। দর্শনের যে মস্ত ফাকি ছিল বর্তমান অনুবাদে সে ফাকি নেই। অতি যত্ন সহকারে আরবী ফারসী শব্দ ব্যবহারে এ অনুবাদক খাটি বাংলা মাত্রাবৃত্ত ছন্দে খৈয়ামের সুফি দার্শনিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে ওমরকে নতুন করে পরিবেশন করেছেন। কোথাও কোন ফাক নেই। অনুবাদক তার নিজের কথায় বলেছেন, “জহুরীর ছাড়পত্র বিনা/ খাটি হিরে কণ্ঠে দোলে না”। আমি সাহিত্যের জহুরী নই একজন দর্শক শ্রোতামাত্র। তাই সাদা। চোখে যা দেখেছি তাই বলেছি। সাহিত্যের জহুরীরা কেবল পারেন এর কাব্যিক ও দার্শনিক মূল্যায়ণ করতে।
| Title | : | রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম (হার্ডকভার) |
| Publisher | : | প্রতিভা প্রকাশ |
| ISBN | : | 9789849260585 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 64 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0