
৳ 200
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বর্তমান যুগ তথ্যের প্রাচুর্যের যুগ হলেও এটি মনোযোগী পাঠের যুগ নয়। ডিজিটাল তথ্যের এই ভিড়ে আমরা ক্রমশ ভাসাভাসি পাঠে অভ্যস্ত হয়ে উঠছি, যার নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের সমাজেও ফলে বই পড়ার প্রকৃত প্রবণতা দিন দিন হ্রাস পাচ্ছে। অথচ একটি জ্ঞানভিত্তিক জাতি হিসেবে মুসলিম উম্মাহর আত্মপরিচয় ও শ্রেষ্ঠত্ব গড়ে উঠেছিল 'ইকরা' বা 'পড়ো' আহ্বানের মধ্য দিয়ে। এই বাস্তবতায় শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ রচিত সংক্ষিপ্ত অথচ গভীর তাৎপর্যপূর্ণ এ রচনাটি আমার নজরে আসে। বইপাঠের গুরুত্ব ও সঠিক পাঠশৈলী গঠন থেকে শুরু করে ত্রুটিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত সাহিত্য সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে তাঁর প্রাণবন্ত উপস্থাপনা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
গ্রন্থটি কেবল বইপাঠের উপকারিতা আলোচনা করেনি; বরং একজন মুসলিম কীভাবে সচেতন, সমালোচনামনস্ক ও দায়িত্বশীল পাঠক হয়ে উঠতে পারে- তার একটি সুস্পষ্ট দিকনির্দেশনাও প্রদান করেছে এতে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাঠক যদি মনোযোগ সহকারে গ্রন্থটি পড়েন, তাহলে তার অন্তরে বইয়ের প্রতি নতুন আগ্রহ ও অনুরাগ সৃষ্টি হবে। বইপাঠকে তিনি আর কেবল অবসর বিনোদন হিসেবে দেখবেন না; বরং এটিকে ইবাদতের অংশ ও জ্ঞানচর্চার অপরিহার্য উপায় হিসেবে গ্রহণ মনোযোগী পাঠক হওয়ার কৌশল করবেন। ইনশাআল্লাহ, এই গ্রন্থটি পাঠকের অন্তরে এমন এক প্রেরণা জাগাবে, যা তাকে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।
আমি আশা করি, এই গ্রন্থটি শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সচেতন অভিভাবকদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হবে।
| Title | : | মনোযোগী পাঠক হওয়ার কৌশল (পেপারব্যাক) |
| Publisher | : | দারুল কারার পাবলিকেশন্স |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 128 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0