
৳ 500
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
হয়েছে কি, গতকাল দিনদুপুরে এক ভদ্রগোছের ভদ্রলোক লক্ষ্মীবাজারের মোড়ে, ব্যস্তসমস্ত হয়ে বুলেট-টুলেট ফুটিয়ে, কিরিচ-চাপাটি ঘুরিয়ে, হকিস্টিক-রামদার কসরত দেখিয়ে এক ডজন পথচারীর যথাসর্বস্ব লুট করেছেন। আশপাশের যারা দৃশ্যটি স্বচক্ষে দেখতে পাবার সৌভাগ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাদের মাঝে ছিলেন একজন সাহিত্যিক, একজন বুদ্ধিজীবী, দুজন সাংবাদিক, তিনজন ছাত্র, একজন ছাত্র নামধারী যুবক, তিনজন গৃহিণী, সতেরোজন জনতা, দুটো দেশি কুকুর, একটি মুখ্যুসুখ্য ছাগল আর অল্প কালো, অল্পবেশি কালো, মিশমিশে কালো মিলিয়ে ছত্রিশটা কাক। এরপর কী হলো? সে কাহিনি জানতে হলে পড়তে হবে হাসির রাজা কাইজার চৌধুরীর বিল্টুমামা নিয়ে যত গল্প। এই বইয়ে সংকলিত হয়েছে ১১টি গল্প। বিলটুমামা নিয়ে তার আরও গল্প আছে। পরবর্তী সংকলনে এসব গল্পের সমাহার হবে বলে আশা করছি।
| Title | : | বিল্টু মামা সমগ্র (হার্ডকভার) |
| Publisher | : | বাংলাপ্রকাশ |
| ISBN | : | 9789844290082 |
| Edition | : | 1st published 2018 |
| Number of Pages | : | 264 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0