
৳ 240
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
নারী বিগ্রহ নিয়ে একজন পাঠিকার চিঠি
আমার নাম বিথি ইসলাম। আমি প্রথম আলোর একজন নিয়মিত পাঠিকা। দিনকাল কখনও পড়তাম না। কিন্তু নারী বিগ্রহ লেখাটি পড়লাম। এখন শুধু ওই লেখাটির জন্য আমি দিনকালের মঙ্গলবার সংখ্যাটি রাখি। বিভিন্ন পত্রিকার মহিলা পাতা যখন ফ্যাশন, মডেল, চুলের সৌন্দর্য আর নখের ডিজাইন নিয়ে ব্যস্ত, এই দুঃসময়ে 'নারী বিগ্রহ'-এর মতো একটি চমৎকার লেখা উপহার দেয়ার জন্য দৈনিক দিনকালের মহিলা পাতার সম্পাদিকাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও ধন্যবাদ জানাই মমতাজ খানকে যার কলম থেকে নারী জাগরণের কথা ফুটে উঠেছে। নারী বিগ্রহ-৩ এবং নারী বিগ্রহ-৪ দারুণ লেগেছে। নোংরা ছবির পরিচালক এবং লেখকদের সম্পর্কে অকাট্য সত্য কথাগুলোই লিখেছেন মমতাজ খান। তিনি লিখেছেন, এক শ্রেণির চিত্র পরিচালক, লেখক এবং পতিতার দালালের মাঝে কোনোই তফাৎ নেই। নারীর শরীর পুঁজি করে ওরা ছবিকে ব্যবসা সফল করতে চায়, উপন্যাসের কাটতি বাড়াতে চায়, ওরা চায় নারীর উদোম শরীর দেখার জন্য দর্শক প্রেক্ষাগৃহে ঢুকুক। নারীকে নিয়ে বিকৃত রুচির লেখা পড়বার জন্য পাঠক বই কিনুক। উদ্দেশ্য ওই একটাই- 'পয়সা কামানো'। আরো সাহসী লেখক আমাদের দেশে দরকার- যারা নারীর অধিকার ও সম্মান বিনাশী সকল প্রকার নোংরার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, বিদ্রোহ করবে।
বিথি ইসলাম
তাজমহল রোড
মোহাম্মদপুর, ঢাকা
| Title | : | নারী বিগ্রহ (হার্ডকভার) |
| Publisher | : | বঙ্গজ প্রকাশন |
| ISBN | : | 9879849318026 |
| Edition | : | 1st Published, 2018 |
| Number of Pages | : | 128 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0