
৳ 800
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
ঘড়িতে রাত বারোটার কাঁটা পেরোতেই ফোনটা হাতে নিলো তানহা। কয়েকবার রিঙ হবার পর সামির রিসিভ করে সালাম দিলো। তানহা নিরব। আজ অবশ্য সামির সালাম আর হ্যালো বলার পাশাপাশি একবার ধমকও দিয়েছে।
' কি হলো, কথা যদি না বলেন তো ফোন দিয়েছেন কেন, আশ্চর্য ! এভাবে বিরক্ত করার মানে কি ! '
তানহা মনের সমস্ত সাহস যোগাড় করে স্বর পরিবর্তন করে একবার কিছু বলতে চাইলো। কিন্তু মুখ দিয়ে একটি শব্দও বেরুলো না। শেষমেষ কেটে দিতে বাধ্য হলো।
তার পরের দিন রাতেও একই কাজ করলো তানহা। সামিরকে ফোন করলো ঠিকই কিন্তু কোন কথা বলতে পারলো না। তবে এটা ওর কাছে একটা মজার খেলায় পরিণত হয়েছে।
পঞ্চম দিনের দিন তানহা যথারীতি ফোন করতেই সামির প্রথম কলেই রিসিভ করে ফেললো। আজ সে বরাবরের মতো সালাম দিয়ে চুপ মেরে গেল। কোন কথা না বলে ফোন কানে ধরে বসে রইলো সামির। তানহা এবার কিছুটা বিপাকেই পড়ে গেলো। সামির কোনো কথাই বলছে না। দুজনে দুপ্রান্তে ফোন কানে ধরে বসে আছে অথচ কারো মুখে কথা নেই। মিহি স্বরে পিঁ পিঁ করে এলার্ম বেলটা বেজে উঠলো ,দুরে কোথাও ঝিঁ ঝিঁ পোকারা ডাকছে , অথচ কারো মুখে কথা নেই ।
বেশ কিছুক্ষণ চুপ থেকে এবার গম্ভীর স্বরে বললো সামির , "সমস্যা কি তোর ?"
তানহা এবার একটা হার্টবিট মিস করলো । সামির ভাই কি করে জানলো যে ফোনটা ওই করেছে ?
সামির ভাই এবার বললেন- -"তোর কাছ থেকে এটা আশা করিনি মানহা।"
তানহা পুরোপুরি হতবুদ্ধি হয়ে বসে রইলো। সামির ভাই জানলো কি করে । তানহা এতোটাই চমকে গেল যে তাৎক্ষনিক ভাবে নিজেকে সেইফ করার মতো কোন বুদ্ধি ওর মাথায় এলোনা। বরং সে বোকার মতো দ্রুত ফোন কেটে দিয়ে প্রমান করলো ফোনের অপর প্রান্তে সেই ছিল, ' মানহা '।
| Title | : | মানহা : আত্মার আত্মীয় (হার্ডকভার) |
| Publisher | : | ইউনিটি পাবলিকেশন |
| Edition | : | 1st Published, 2026 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0