মহাজাগরণের বংশীবাদক : কাজী নজরুল ইসলাম (হার্ডকভার) | Mohajagoroner Bongshibadok Kazi Nazrul Islam (undefined)

মহাজাগরণের বংশীবাদক : কাজী নজরুল ইসলাম (হার্ডকভার)

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ সংকলন

বই প্রকাশের সম্ভাব্য তারিখ: 25 August, 2026

৳ 450

৳ 383
১৫% ছাড়
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ

বাংলা সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলাম এক চিরভাস্বর ও প্রদীপ্ত নক্ষত্র। তিনি কেবল একজন কবি নন, বরং অবরুদ্ধ চেতনার শেকল ভাঙার এক ঝঞ্ঝাক্ষুব্ধ সুর- যার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর অন্য হাতে রণতূর্য। বিংশ শতাব্দীর প্রথমভাগে উপনিবেশবাদের শৃঙ্খল, সামাজিক অসাম্য, অন্যায় ও অপশাসনের বিরুদ্ধে তিনি যে অগ্নিবীণা বাজিয়েছিলেন, তা সমগ্র বাঙালি জাতিকে আত্মমর্যাদা ও স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষায় উদ্দীপিত করেছিল। ১৯২১ সালে রচিত কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পার হয়ে আজও তাঁর উচ্চারিত প্রতিটি পঙ্ক্তি শোষিতের কণ্ঠস্বর হয়ে আকাশে-বাতাসে প্রতিধ্বনিত হয়। কিন্তু নজরুলের এই রুদ্র রূপের আড়ালে সতত প্রবহমান ছিল এক গভীর, করুণ ও স্নিগ্ধ নান্দনিক সত্তা। তাঁর কাব্য, গান ও গদ্যের ক্যানভাসজুড়ে আত্মপ্রকাশ ঘটেছে এক প্রেমময়, অসাম্প্রদায়িক ও সাম্যবাদী দর্শনের। সেখানে শোষিতের প্রতি তাঁর অপরিসীম ব্যাকুলতা যেমন মূর্ত, তেমনি প্রতিভাত হয়েছে আধুনিকতার আলোকে ধর্মীয় সংস্কৃতি ও সুফি আধ্যাত্মিকতার যুগান্তকারী সংযোজন। ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’-এর মতো আবহমান সৃষ্টির মাধ্যমে তিনি যেভাবে লোকমনস্কতা ও সংস্কৃতিকে এক সুতোয় বেঁধেছেন, তা বাংলা সাহিত্যের ইতিহাসে বিরল। নারী-পুরুষের সমতা বিধান, ভাষার বৈচিত্র্যময় প্রয়োগ এবং জাতীয় সংহতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে নজরুলের সৃষ্টিকালকে অতিক্রম করে মহাকালের শাশ্বত সম্পদে পরিণত হয়েছে। বর্তমান সংকলনে অন্তর্ভুক্ত প্রবন্ধসমূহ কবির সেই বহুুমাত্রিক চেতনা, প্রেমের গভীরতা, বৈপ্লবিক বিদ্রোহ এবং কালজয়ী সাহিত্যসাধনার নান্দনিক ও ঐতিহাসিক মূল্যকে গভীর আলোকের সামনে উন্মোচিত করার এক সার্থক প্রয়াস।

Title:মহাজাগরণের বংশীবাদক : কাজী নজরুল ইসলাম (হার্ডকভার)
Publisher: প্রতিভা প্রকাশ
ISBN:9789842973048
Edition:1st Published, 2026
Number of Pages:120
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0