অণুকথন কাব্যগ্রন্থ (হার্ডকভার) | Onukothon Kabbogrontho (undefined)

অণুকথন কাব্যগ্রন্থ (হার্ডকভার)

(মাত্রাবিন্যাস: ৫-৭-৫-৭)
প্রকাশনী:
নৃ প্রকাশন
বিষয়:
কবিতা

৳ 235

৳ 200
১৫% ছাড়
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

বাংলাদেশ ও বিশ্বের বাংলা ভাষাভাষী অঞ্চলসহ পৃথিবীর সকল দেশের কবিগণ যুগে যুগে স্ব-স্ব দেশের ভাষার ছন্দরীতিতেই নতুন নতুন কবিতার সৃষ্টি করেছেন।
তবে ৫-৭-৫-৭ মাত্রাবিন্যাসে চার (৪) পঙ্‌ক্তির অণুকথন সৃষ্টির আগে বাংলা ভাষার ছন্দরীতিতে সৃষ্ট কোনো ক্ষুদ্রতম কবিতা বাংলাসাহিত্যে ছিল না। বস্তুত ৫-৭-৫-৭ মাত্রাবিন্যাসে চার পঙ্‌ক্তির অণুকথনই হলো বাংলা ঘরানা ও ভাবধারায় এবং বাংলা ভাষার ছন্দরীতিতে সৃষ্ট একমাত্র ক্ষুদ্রতম কবিতা; যা পঙ্‌ক্তি অনুযায়ী পাঁচ (৫) ও সাত (৭)-এর মাত্রা ও পর্ব সম্পূর্ণভাবে ঠিক রেখে মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ ও স্বরবৃত্ত ছন্দ/শ্বাসাঘাতে (সিলেবল) রচিত হয়েছে।
বিশ্বের অপরাপর দেশের ভাষার ছন্দশাস্ত্রে মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দের কোনো অস্তিত্ব নেই। একমাত্র বাংলা ভাষাতেই এ দু'ছন্দের অস্তিত্ব বিদ্যমান। তাই বাংলা ভাষার ছন্দরীতি অনুসারে পাঁচ ও সাত-এর মাত্রা ও পর্ব সম্পূর্ণভাবে ঠিক রেখে মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দে রচিত চার পঙ্‌ক্তির অণুকথন একমাত্র বাংলা ভাষাতেই লেখা সম্ভব। এ কারণে বলা যায় বাংলা ভাষার ছন্দশাস্ত্র বিশ্বের অপরাপর দেশের ভাষার ছন্দশাস্ত্রের তুলনায় অত্যন্ত সমৃদ্ধ।
কবিতা হচ্ছে পাখির মতন। যা কোনোরূপ বাধা-বিঘ্ন ছাড়াই বিশ্বের সকল সীমান্ত অতিক্রম করে। একারণে সনেট, লিমেরিক, হাইকু, তানকাসহ বিশ্বসাহিত্যের সমস্তকিছু কোনো বাধা-বিঘ্ন ছাড়াই পৃথিবীর সকল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে দেশদেশান্তরে ছড়িয়ে পড়ে। তাই আমার বিশ্বাস, ৫-৭-৫-৭ মাত্রাবিন্যাসে রচিত চার পঙ্‌ক্তির অণুকথনও অচিরেই বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে পড়বে। আমি আশা করছি ৫-৭-৫-৭ মাত্রাবিন্যাসে রচিত চার পঙ্‌ক্তির অণুকথনে গভীর ভাবনা ও চিত্রকল্পের শিল্পিত প্রকাশ ঘটেছে, যা ভবিষ্যতের অণুকথন রচয়িতাদের আরও উন্নত মানসম্পন্ন মর্মজ্ঞ ও যথার্থ শব্দ প্রয়োগে অণুকথন রচনায় অনুপ্রাণিত করবে।

Title:অণুকথন কাব্যগ্রন্থ (হার্ডকভার)
Publisher: নৃ প্রকাশন
ISBN:9789849867425
Edition:1st Published, 2025
Number of Pages:104
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0