
বই প্রকাশের সম্ভাব্য তারিখ: 13 September, 2026
৳ 240
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
সে এক অন্য রকম রাজা। রূপকথার রাজাও নয়, আবার ঠিক ইতিহাসের রাজা-বাদশাও নয়। অতি সাধারণ ঘরে জন্ম, বেড়ে ওঠা। ফুলের সঙ্গে পাখির সঙ্গে তার নিবিড় বন্ধুতা। পাখির গান শুনলে কিংবা আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে ঘরে থাকতে ইচ্ছে করে না তার। এমন মানুষ রাজা হয় কখনো? বিধবা মায়ের রাখাল ছেলে। সত্যিই এক কোণে গোরু চরায়। নামও রাখাল। তবু সে একদিন রাজা হয়। ধুলোমাখা ইতিহাসের এক কোণে লেখা আছে- নবাব আলীবর্দী খাঁ তাকে উপহার দেন এক রাজমুকুট। সে হয়ে ওঠে প্রজাদের প্রিয় রাজা। রাজ্যপাট চালায় পরিপাটি। রাজা ভালোবাসে তার প্রিয় রাজ্য আর রাজ্যের মানুষজনকে। তারাও ভালোবাসে রাজাকে। ফুলের মতো ফুটফুটে এক কৃষককন্যার সঙ্গে বিয়ে হয় রাখাল রাজার। রাজকন্যা না হয়েও সে হয় রাজরানি। তার রূপে আলোকিত হয় সারা রাজ্য। কিন্তু তারপরই রাজার জীবনে নেমে আসে করুণ পরিণতি। ইতিহাসকে পেছনে ফেলে আসা কিংবদন্তির এই আখ্যান নিয়েই রচিত হয়েছে রফিকুর রশীদের অনবদ্য কিশোরউপন্যাস রাখাল রাজার দেশে।
| Title | : | রাখাল রাজার দেশে (হার্ডকভার) |
| Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| ISBN | : | 9789842967894 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 40 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0