মেঘান্ত কাহন (হার্ডকভার) | Meghanto Kahon (undefined)

মেঘান্ত কাহন (হার্ডকভার)

প্রকাশনী:
উত্তরণ

৳ 300

৳ 255
১৫% ছাড়
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

'বিপ্লব স্পন্দিত বুকে, মনে হয় আমিই লেনিন'
গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্য [১৯২৬-১৯৪৭]। ব্রিটিশ ঔপনিবেশিক ভারতের বাঙালির প্রথম মার্কসবাদী কবি। ক্ষণকালের এই কবি ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন সার্বক্ষণিক কর্মী ও সদস্য। সেই সঙ্গে কবি, গীতিকার ও নাট্যকার এবং প্রগতিশীল কিশোর সংগঠক! এত অল্প বয়সে বিরল প্রতিভাবান কবি বাংলা সাহিত্যে মাত্র ক'জন। যেমন: মধুসূদন, রবীন্দ্রনাথ, নজরুল ও জীবননান্দ দাশ। সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের নতুন যুগ ও নতুন দিক-দর্শনের কবি। এর আগে মার্কসবাদী-লেনিনবাদী সমাজতান্ত্রিক দর্শনের কবি বাংলা সাহিত্যে কাউকে খুঁজে পাওযা যাবে না। নজরুল ইসলাম অনেকখানি এগিয়ে থাকলেও তাঁর ধর্মীয় দিকভ্রান্তি সাম্যবাদে স্থির ছিল না। আর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জগতের মধ্যে সুন্দরের কবি। কিন্তু সুকান্তর কাছে সেই সৌন্দর্য ছিল 'ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়- পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।' নজরুল, বিষ্ণু দে, সুভাষ, সমর সেন-সহ অন্যরা সামাজিক শোষণের ওপর কবিতা রচনা করেছেন বটে, তবে তাঁদের সঙ্গে সুকান্তর দুই দিক দিয়ে পার্থক্য রয়েছে। প্রথমত, কেউই যথার্থভাবে শ্রেণি-সচেতন ছিলেন না। তাঁরা কেউই শোষিত জনতার সঙ্গে একাত্মতা বোধ করেন নি। একমাত্র সুভাষ ছাড়া তাঁরা কেউই সর্বতোভাবে সর্বহারা বা কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন না। সুকান্তর সমগ্র কাব্য-প্রচেষ্টাই দ্বান্দ্বিক বস্তুবাদ থেকে উদ্বুদ্ধ। তিনি শ্রেণি সংগ্রামেরই কবি। এজন্যে বাংলাদেশের, ভারতবর্ষের ও সারা বিশ্বের পরিসরে নানা সমস্যাকে চিহ্নিত ও চিত্রিত করে তিনি শ্রেণি-শোষণ ও শ্রেণী-সংগ্রামের কথাই তাঁর কাব্যে প্রতিভাত করেছেন।
ব্রিটিশ উপনিবেশে ভারতের রাজনৈতিক টালমাটাল অবহাওয়ায় সুকান্তর আগমন। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতার লড়াই, আকাল, মন্বন্তর, মহামারী এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার সুকান্ত ভট্টাচার্য কখনো অন্যায় অত্যাচার অসঙ্গতি ও অসহায়ত্বের কাছে মাথা নত করেন নি। সব অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ও কবিতায় ছিলেন ইস্পাত কঠিন দৃঢ় আপোষহীন সোচ্চার।
যতদিন বিশ্বে শোষণ-বঞ্চনা অত্যাচার-নিপীড়ন আর নিষ্ঠুর পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শাসনব্যবস্থা থাকবে ততদিন সুকান্তর কবিতা বীর অডিসিয়ুস-এর তরবারির মতো থাকবে সমুন্নত ও ধারালো। জন্মের শতবর্ষে এসেও সুকান্তর কবিতাই প্রগতিবাদীদের ভরসা। বর্তমান বিশ্বে সাম্যবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে সুকান্তর কবিতার বড়ই প্রয়োজন। কেননা, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও তার দোসররা তাদের হিংস্র নখর দিয়ে সর্বহারার বুকে শেষ মরণ কামড় বসিয়েছে। আর এ জন্যই প্রয়োজন কবি সুকান্তর মতো কবি- রাজপথ কাঁপানো বিপ্লবী পথসৈনিক-
এবার লোকের ঘরে ঘরে যাবে।
সোনালি নয়কো রক্তে রঙিন ধান
দেখবে সকলে সেখানে জ্বলছে।
দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ।

Title:মেঘান্ত কাহন (হার্ডকভার)
Publisher: উত্তরণ
ISBN:9789842953750
Edition:1st Published, 2026
Number of Pages:128
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0