সফল সুখী জীবন প্যাকেজ (পেপারব্যাক) | Sofol Sukhi Jibon Packege (undefined)

সফল সুখী জীবন প্যাকেজ (পেপারব্যাক)

রোড টু হ্যাপিনেস ও রোড টু সাকসেস

৳ 745

৳ 559
২৫% ছাড়
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

রোড টু হ্যাপিনেস
আল্লাহ তাআলা যখন আমাদের প্রিয় নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তিনি মানুষের ঈমান আনার জন্য ব্যাকুল হয়ে আছেন, দুঃখভারাক্রান্ত ও চিন্তিত হয়ে নিজেকে কষ্ট দিচ্ছেন, তখন তিনি সুরা ত্বহার দ্বিতীয় আয়াত নাজিল করে বললেন,‘আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার প্রতি কুরআন নাজিল করিনি।’
অর্থাৎ নিজেকে সাধ্যের অতিরিক্ত কষ্ট দেবেন না, আক্ষেপ করবেন না, দুঃখ করবেন না। আপনি যতটুকু সম্ভব, ততটুকুই করুন। এটাই যথেষ্ট। যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, সেভাবেই আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিন। কে তা গ্রহণ করল আর কে প্রত্যাখ্যান করল, তা ভেবে নিজেকে ব্যতিব্যস্ত করবেন না। আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া; হেদায়েত দেওয়া আপনার দায়িত্ব নয়। আপনি কেবল আপনার ওপর অর্পিত দায়িত্বটুকু পালন করুন, এর বেশি কিছু করার প্রয়োজন নেই।
যে নবি আল্লাহর দীন প্রচার করেন, সেই নবিকেই আল্লাহ বললেন, ‘নিজেকে কষ্ট দিয়ো না, দুঃখ করো না।’ আচ্ছা, আমাদের কারও কোনো কাজ কি ইসলাম প্রচারের এই মহান দায়িত্বের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে? অবশ্যই না।তাহলে এত দুশ্চিন্তা, এত উৎকণ্ঠা, এত দুঃখ-কষ্ট কেন?
নিজের প্রতি একটু কোমল হোন। কোনো বিষয়কে তার প্রাপ্য গুরুত্বের চেয়ে বেশি গুরুত্ব দেবেন না। বরং সেই পাঁচটি মূলনীতির আলোকে আনন্দময় জীবন অতিবাহিত করুন, যেগুলো এই দুই মলাটের ভেতর সাজিয়ে রাখা হয়েছে।
সুখময় জীবনের প্রান্তরে স্বাগত, প্রিয় পাঠক!
রোড টু সাকসেস
হয়তো আপনার মনে প্রশ্ন জেগে ওঠে, কোন গুণের কারণে অন্য সাধারণ মানুষদের থেকে সফল ব্যক্তিরা ভিন্ন? তাদের সফল হওয়ার মূল রহস্যটা ঠিক কী?
• সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা? • না-কি জীবনে নিজের লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনার গুরুত্ব বোঝার সচেতনতা? • না-কি সেই সাহস, যা তাদের নতুন কোনো উদ্যোগ নিতে ও নতুন চিন্তা লালন করতে অনুপ্রাণিত করে? • না-কি নিজের স্বপ্নের প্রতি সুদৃঢ় মনোযোগ ও একাগ্রতা? • না-কি নিজেদের ও নিজস্ব দক্ষতার ওপর অটল আত্মবিশ্বাস? • না-কি চারপাশের পরিস্থিতি ও জীবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখার ক্ষমতা? • না-কি কারও সাথে তাদের সুসম্পর্ক, যা তাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে ও সফল হতে সাহায্য করে?
আপনার মনে জেগে ওঠা এই প্রশ্নটি নিঃসন্দেহে চমৎকার! কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আপনি কেন তাদের একজন হচ্ছেন না?ইনশাআল্লাহ এই বইয়ের পাতাগুলোর মাঝে আপনি এই দুটি প্রশ্নেরই উত্তর খুঁজে পাবেন।

Title:সফল সুখী জীবন প্যাকেজ (পেপারব্যাক)
Publisher: সিজদাহ পাবলিকেশন
Edition:1st Published, 2026
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0