
৳ 500
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*
১৯৮৫। এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন নেমে আসে বাংলার বুকে। বনগাঁ, হাবড়া, বারাসতের গ্রামগুলো থেকে হারিয়ে যেতে শুরু করে বাচ্চারা। এক ভয়ানক আতঙ্ক ছেয়ে যায় চারদিকে। ছেলেধরার আতঙ্ক। হারিয়ে যেতে থাকে একের পর এক বাচ্চা। কী লেখা থাকে তাদের ভাগ্যে? দুই সাংবাদিক- সুচিত্রা এবং যতীনের উপরে দায়িত্ব পড়ল এই হারিয়ে যাওয়া বাচ্চাদের নিয়ে খবর করার। কোথায় যায় তারা? কেন কোনও চিহ্ন আর পাওয়া যায় না বাচ্চাগুলির? খবরের সন্ধানে নামা দুই সাংবাদিক হঠাৎ করে জড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর চক্রান্তের জালে। যেখানে প্রতিটা দরজা তাদের নিয়ে যাচ্ছে নরকের দ্বারপ্রান্তে। সেই চক্রান্তের জাল থেকে কি নিজেদের মুক্ত করতে পারবে সুচিত্রারা? কী অপেক্ষা করে আছে ঝুমুরের মতো নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চাদের ভাগ্যে? আর কে এই কালু? যার মুখে শোনা যায় একটি ছড়া- খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে...! তারপরে কী হয়? বোন মাফিয়া! বিশ্বজুড়ে ছড়িয়ে আছে এদের সাম্রাজ্য। দু'শো বছরেরও বেশি আগে, পরাধীন ভারতবর্ষে এই হাড়ের ব্যবসার জন্ম দিয়েছিল ইংরেজরা। তারপরে সময় বয়ে গিয়েছে। বহু যুগ কেটে গিয়েছে। ভৌগোলিক থেকে রাজনৈতিক পরিবর্তন- সবই দেখেছে বাংলার মানুষ। কিন্তু বদলায়নি এই হাড় ব্যবসার চেহারা। কিন্তু একদিন কী এমন ঘটল, যাতে টনক নড়ল সরকারের? আসুন, ভয়ঙ্কর সেই অতীতে নিয়ে যাই আপনাদের। মনকে শক্ত করুন। আপনারা পা রাখতে চলেছেন নরকে।
| Title | : | হাড় (হার্ডকভার) |
| Publisher | : | আফসার ব্রাদার্স |
| ISBN | : | 9789843981509 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 256 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0