
৳ 700
প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER
মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*
'ডার্ক সাইকোলজি অ্যান্ড পারসুয়েশন: ইনফ্লুয়েন্স (অন্ধকার মনস্তত্ত্ব ও প্ররোচনার: প্রভাব)' বইটি বিশ্ববরেণ্য মনোবিজ্ঞানী রবার্ট বি. চ্যালদিনি রচিত এমন একটি গবেষণা গ্রন্থ, যা নিউইয়র্ক টাইমসে বেস্টসেলার হিসেবে স্বীকৃত। তাছাড়া বর্তমান সময়ের প্রথিতযশা লেখক, শিক্ষক, মনোবিজ্ঞানের অধ্যাপক ও পেশাদার নির্বাহীগণ বইটিকে আধুনিক ব্যবসার এক ধ্রুপদী গ্রন্থ হিসেবে চিহ্নিত করেছেন। প্রকৃতপক্ষে বইটি সাধারণ পাঠকদের কথা ভেবেই লেখা।
বইটি পড়লে আপনি জানতে পারবেন, কীভাবে অন্যরা আপনাকে প্রভাবিত করে, কেন আপনি প্রায়শই বুঝে ওঠার আগেই সম্মতি দেন, কীভাবে নিজেকে অপ্রয়োজনীয় প্রভাব থেকে রক্ষা করবেন এবং কীভাবে ইতিবাচক ভঙ্গিতে প্রভাব বিস্তার করবেন। তাছাড়া মানুষের আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের অন্তর্নিহিত ছয়টি শক্তিশালী প্রভাবনীতি (পারস্পরিকতা, অঙ্গীকার ও সামঞ্জস্যতা; সামাজিক প্রমাণ; পছন্দনীয়তা; কর্তৃত্ব; দুষ্প্রাপ্যতা বা ঘাটতি; নতুন সংযোজন-ঐক্যনীতি) সম্পর্কে বইটিতে চমৎকারভাবে আলোচনা করা হয়েছে।
অনুবাদক হিসেবে কাজী রাশেদ তাঁর শাব্দিক মুনশিয়ানাকে কাজে লাগিয়ে বইটিকে অনবদ্য করে তুলেছেন। এটি তাঁর তৃতীয় অনুবাদ। ইতিপূর্বে "দ্য পাওয়ার অফ সেল্ফ-ডিসিপ্লিন" এবং "ডার্ক সাইকোলজি ও ম্যানিপুলেশন" নামে দুটি আত্ম-উন্নয়নমূলক গ্রন্থ অনুবাদ করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। আশা করা যায় তাঁর অনূদিত 'ডার্ক সাইকোলজি অ্যান্ড পারসুয়েশন: ইনফ্লুয়েন্স' গ্রন্থটিও অচিরেই পাঠকপ্রিয় হয়ে উঠবে।
| Title | : | ডার্ক সাইকোলজি অ্যান্ড পারসুয়েশন ইনফ্লুয়েস (হার্ডকভার) |
| Publisher | : | এশিয়া পাবলিকেশন্স |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 464 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0