জান্নাতে দেখা হবে (ইনশা আল্লাহ) (পেপারব্যাক) | Jannate Dekha Hobe (Insha Allah) (undefined)

জান্নাতে দেখা হবে (ইনশা আল্লাহ) (পেপারব্যাক)

৳ 340

৳ 238
৩০% ছাড়
২ টি Stock এ আছে
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

আচ্ছা, কখনো কি চোখ বন্ধ করে ভেবেছেন, আল্লাহ যদি তাঁর অসীম রহমায় আমাকে সত্যিই একদিন জান্নাতে পৌঁছে দেন, তখন কেমন লাগবে? কী দেখব সেখানে গিয়ে? কাকে খুঁজব সেখানে আমরা?

প্রিয় খাদিজা (রা.)-এর সঙ্গে দেখা হলে তাঁকে কী বলবেন? ফাতিমা (রা.)-এর পাশে বসে কি কি গল্প শুনতে ইচ্ছে করবে আপনার? আর প্রিয় রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে সামনে পেলে? সুবহানআল্লাহ ভাবতেই বুকের ভেতরটা কেমন করে ওঠে, তাই না? এই দেখা হওয়ার আকুলতা নিয়েই আপনার জন্য সাজানো হয়েছে, ‘জান্নাতে দেখা হবে (ইনশাআল্লাহ)’।
এই বইতে আছে কুরআন-হাদিসের আলোয় জান্নাতের মন জুড়ানো বর্ণনা। সেখানকার ঘর, ঝরনা, খাবার, পোশাক আর প্রশান্তির কথা। সেইসঙ্গে আপনার প্রিয় সঙ্গী হিসেবে পেয়ে যাবেন, আমাদের প্রিয় নবিগণ, সাহাবি ও সাহাবিয়াদের। পরিচিত, কম পরিচিত কত প্রিয় মানুষ! আছে তাঁদের সাথে জান্নাতের সাক্ষাৎকার কল্পনা এবং তাদের উদ্দেশ্যে লেখা হৃদয়ের চিঠি। সেখানে পেয়ে যাবেন তাঁদের জীবনের এমন সব ঘটনা, যা পড়তে পড়তে নিজের জীবনের দিকে তাকিয়ে আত্মশুদ্ধি করতে বাধ্য হতে হয়! কীভাবে সালমান (রা.) এত বাঁধার পরও সত্যের খোঁজ ছাড়েননি ? কীভাবে আয়িশা (রা.) এত ভয়াবহ মিথ্যা অপবাদ পাওয়ার পরেও আল্লাহর উপর ভরসা করে ছিলেন? আল্লাহর অনুমতিতে জান্নাতে যদি দেখা হয়, এগুলো জিজ্ঞেস করবেন না তাঁদেরকে?
আমার খুব ইচ্ছে, বইটি পড়তে পড়তে তাঁদের আরও আপন মনে হোক আপনার। দুআর উত্তর পেতে অপেক্ষা করতে গেলে কোনো প্রিয় নবির কথা মনে পড়ুক আপনার। নিঃসন্তান হয়ে কষ্ট স্বীকার করলে মা আয়িশা(রা) র কথা মনে পড়ুক। মানুষের চাপে ঈমান ধরে রাখা কঠিন হলে বিলাল (রা.)-এর ঈমানের দৃঢ়তা আপনাকে সাহস দিক। আর এগুলো সব ছাপিয়ে দুনিয়ার না-পাওয়াগুলো যখন আপনাকে যন্ত্রণা দেবে, তখন বুকের ভেতর জান্নাতের আকাঙ্ক্ষায় যেন আপনি দুনিয়ার কষ্টের ঊর্ধ্বে উঠতে পারেন, ইন শা আল্লাহ।
তাঁদের সঙ্গে দেখা করার এখন আবেদনে আজকেই আপনার সালাত আরও সুন্দর হয়ে যাবে। আপনার সিদ্ধান্তগুলো আরও হিকমত পূর্ণ হবে। আপনার আমলের প্রতি আপনি আরও যত্নশীল হয়ে উঠবেন ইনশাআল্লাহ।
প্রিয় পাঠক, এই রুহানিয়াতের সফরে আসবেন না আমার সাথে?
তাহলে নিজের জন্য ‘জান্নাতে দেখা হবে (ইনশাআল্লাহ)’ বইটি প্রি-অর্ডার করে রাখুন।
প্রিয় একজন মানুষকেও উপহার দিয়ে দিন যায় সঙ্গে জান্নাতে পৌঁছানোর স্বপ্ন দেখেন।
বইয়ের পাতা থেকে পাওয়া এই আকুলতা আর আমলের তাগিদটুকুই হোক আপনার হৃদয়ে থেকে যাওয়া অমূল্য রত্ন।
আল্লাহ আমাদের এই স্বপ্ন কবুল করুন।
জান্নাতে দেখা হবে, ইনশাআল্লাহ।

Title:জান্নাতে দেখা হবে (ইনশা আল্লাহ) (পেপারব্যাক)
Publisher: রাইয়ান প্রকাশন
ISBN:9789842979255
Edition:1st Published, 2026
Number of Pages:224
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0