দ্য স্পাই (হার্ডকভার) | The Spy (undefined)

দ্য স্পাই (হার্ডকভার)

বই প্রকাশের সম্ভাব্য তারিখ: 21 October, 2026

৳ 350

৳ 245
৩০% ছাড়
Quantity

0

প্রথমবার অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা পর্যন্ত ছাড়। কুপন: FIRSTORDER

মাত্র ১৪৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

"আমি এক স্বাধীনচেতা নারী ছিলাম, আর তার মূল্য আমাকে দিতে হয়েছে নিজের জীবন দিয়ে।"
প্রথম বিশ্বযুদ্ধের উত্তাল দিনগুলোতে এক রহস্যময় নারীর নাম ছড়িয়ে পড়েছিল পুরো প্যারিসজুড়ে, মাতা হারি। দরিদ্র ও নির্যাতিত এক ডাচ পরিবারে জন্ম নেওয়া মার্গারেথা জেল এরিক ট্রাউটম্যান কীভাবে সমস্ত বাধা অতিক্রম করে ইউরোপের অভিজাত সমাজের সবচেয়ে কাঙ্ক্ষিত ও স্বাধীন নারীতে পরিণত হলেন, সেই অবিশ্বাস্য যাত্রার গল্প নিয়ে রচিত পাওলো কোয়েলহোর উপন্যাস ‘দ্য স্পাই’।
মঞ্চে তিনি ছিলেন এক সম্মোহনী নর্তকী, আর নেপথ্যে শক্তিশালী ও প্রভাবশালী পুরুষদের কাছের মানুষ। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে যখন সন্দেহ ও আতঙ্কের কালো ছায়া নেমে আসে, তখন মাতা হারির এই স্বাধীন জীবনযাপনই তাঁর জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। ১৯১৭ সালে তাঁর বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হয়ে ডাবল এজেন্ট হিসেবে কাজ করার মিথ্যা অভিযোগ আনে ফরাসি গোয়েন্দা সংস্থা।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে জেলখানা থেকে তার আইনজীবীর উদ্দেশ্যে লেখা শেষ চিঠিগুলোর মধ্য দিয়ে এই উপন্যাসে ফুটে উঠেছে মাতা হারির নিজের জবানবন্দি। পাওলো কোয়েলহো অত্যন্ত নিপুণভাবে এঁকেছেন এক অদম্য নারীর প্রতিকৃতি, যে তৎকালীন সমাজব্যবস্থার কঠোর শৃঙ্খল ভেঙে নিজের শর্তে বাঁচতে চেয়েছিল। কিন্তু নির্মম রাজনীতির শিকার হয়ে তাকে দিতে হয়েছিল চরম মূল্য।
সাহস, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং স্বাধীনতার লড়াইয়ের এক অনন্য দলিল 'দ্য স্পাই'।

Title:দ্য স্পাই (হার্ডকভার)
Publisher: প্রিমিয়াম পাবলিকেশন্স
Edition:1st Published, 2026
Number of Pages:152
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0