
৳ 550
মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন: FREEDELIVERY
বিকাশ পেমেন্টে ১০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক*
একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
ভূমিকা নজরুল ইসলামের প্রবন্ধের বাস্তবনিষ্ঠ কালোত্তর রাজনৈতিক চেতনা, স্বভাবপ্রণোদিত আবেগাক্রান্ত প্রকাশভঙ্গি ও গভীর মানবপ্রেম পাঠকের মনকে দূরান্তভাবে আকর্ষণ করে, নাড়া দেয়। সমকালের চিত্র দর্শনে এগুলোর মূল্য অপরিসীম। গণচিত্তের রাজনৈতিক ও সামাজিক চেতনা উদ্দীপনে এইসব রচনা যথেষ্ট ফসল-এই প্রতীতি সামনে রাখলে এইগুলোর সাহিত্যিক মূল্য ছাড়াও একটি অনুধ্যানযোগ্য ঐতিহাসিক মূল্য প্রতিফলিত হয়। নজরুলের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল, তিনি বাংলা ভাষায় গান রচনাকালে যেমন বেদ-পুরাণ ব্যবহার করেছেন, আবার আরবি ফারসি সাহিত্য থেকে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে গান রচনা করেছেন। বিদেশী সুন্দর-সুন্দর সুর সংগ্রহ করে বাংলা গানে ব্যবহার করেছেন এবং প্রচুর জনপ্রিয়তাও লাভ করেছেন। এভাবে শব্দ চয়ন করে গান রচনা ও সুরারোপ করে জনমনে সাড়া জাগাতে তার তুলনা মেলা ভার। নজরুল এক্ষেত্রে ছিলেন একজন বিরল প্রতিভার অধিকারী। আর সে কারণেই তিরিশের দশকে নজরুলের হয়েছিল মাত্র বাইশ বছর সময়কালের মধ্যে। নজরুল তাঁর সাহিত্যে, সঙ্গীতে, বাংলা-হিন্দি চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে, বাংলা-হিন্দি নাটকে যে অবদান রেখেছেন, তা সত্যিই অতুলনীয়। সেই সাথে একটি কথা না বললেই নয়, কোথায় কার কাছে কি সৃষ্টি তিনি রেখে গেছেন, তার সব সন্ধান পাওয়া যায়নি। তার গানের সন্ধান করতে গিয়ে বহু নতুন নতুন গান পাওয়া যাচ্ছে। যে কালে নজরুলের জন্ম, সেটি ছিলো স্বদেশী-খেলাফৎ ও স্বরাজ-আন্দোলনের যুগ। সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসক ব্রিটিশের হাত থেকে মাতৃভূমিকে মুক্ত করতে দেশময় চলছে আন্দোলন সংগ্রাম। তার মধ্যে প্রবল ধারাটি ছিলো গান্ধীজীর সহিংস অসহযোগ আন্দোলন কর্মসূচি। কবি প্রথম দিকে এই ধারাকে সমর্থন করেন। এক পর্যায়ে এই আন্দোলনকে সর্বাত্মক সফল করতে আপামর দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য গণআন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলনে পিছিয়ে থাকা স্ব-ধর্মের মুসলমান সম্প্রদায়কে জাগাতে ইসলামী চেতনার গান রচনা করেছেন।
| Title | : | সার্বজনীন সংস্কৃতির বরপুত্র নজরুল (হার্ডকভার) |
| Publisher | : | দি স্কাই পাবলিশার্স |
| ISBN | : | 9848261362 |
| Edition | : | 1st Published, 2026 |
| Number of Pages | : | 240 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0