ন্যাচারাল ইন্টেলিজেন্স (হার্ডকভার) | Natural Intelligence (undefined)

ন্যাচারাল ইন্টেলিজেন্স (হার্ডকভার)

৳ 250

৳ 188
২৫% ছাড়
Quantity

0

মাত্র ১৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ফ্রি ডেলিভারি।
কুপন:  FREEDELIVERY

একাডেমিক বই অর্ডার করে জিতে নিন - ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ নিশ্চিত সারপ্রাইজ গিফট!
 

Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
বই সংক্ষেপ
লেখক

বর্তমান সময়টা এআই-এর। এআই নিয়ে মাতামাতির এ সময়ে উলটো স্রোতে গিয়ে ন্যাচারাল ইনটেলিজেন্স নিয়ে লিখেছেন মিরু রহমান। যে দিকে হাওয়া সে দিকে পাল না তুলে তিনি কলম ধরেছেন স্রোতের প্রতিকূলে। জনপ্রিয় বিষয়ের দিকে না গিয়ে তিনি লিখেছেন, অত্যন্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে।
ন্যাচারাল ইনটেলিজেন্সের মতো জটিল বিষয়কে তিনি সহজভাবে উপস্থাপন করেছেন। যাতে নানা বয়সি পাঠক সহজেই বিষয়টি বুঝতে পারেন এবং নিজস্ব প্রাকৃতিক বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার করতে পারেন। বইটি আমাদের স্বাভাবিক বুদ্ধিমত্তাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। তবে ‘ন্যাচারাল ইনটেলিজেন্স’ মোটেও মোটিভেশনাল বা অনুপ্রেরণামূলক বই নয়।
মিরু রহমান বাংলা ভাষা নিয়ে কাজ করছেন প্রায় চার দশক ধরে। লেখালেখি করেন নানান বিষয় নিয়ে। এটি লেখক মিরু রহমানের প্রকাশিত প্রথম বই।
একটা ব্যাটারি, দুটো তার, একটা বাল্ব। আলাদা আলাদা করে রাখলে কিছুই ঘটবে না। কিন্তু যখন নিয়ম মেনে তারের সঙ্গে ব্যাটারি আর বাল্বের সংযোগ ঘটানো যায়, তখনই বাতি জ¦লে উঠবে। এখানে জ¦লন্ত বাতি হচ্ছে বুদ্ধিমত্তা। আর ব্যাটারি, বাল্ব, তার-এগুলো জানা বা জ্ঞান। সংযোগ না ঘটালে কখনোই কিন্তু বাতি জ¦লবে না। জ্ঞানও তাই। জ্ঞানের ব্যবহারিক প্রয়োগই হচ্ছে বুদ্ধিমত্তা।
গবেষণা বলছে, বেশিরভাগ মানুষ এমন পেশায় আটকে থাকে, যা তাদের স্বভাবের সঙ্গে যায় না। মানুষের স্বভাব আসে কোথা থেকে? মস্তিষ্কের কার্যক্রম থেকেই। আর সে কারণেই পৃথিবীতে সফল মানুষের সংখ্যা সাধারণ মানুষের চেয়ে কম। এমনকি কঠোর পরিশ্রমের পরেও সফলতা ধরা দেয় না। কারণ ‘কঠোর পরিশ্রম করলেই সফলতা আসবে’ এটা একটা মিথ। যারা তাদের স্বভাবের সঙ্গে যায়, এমন কাজ করে তারাই সবচেয়ে বেশি সফল হয়।
জীবনে আমাদেরকে নানারকম অনুশীলনের মধ্যে দিয়ে কাটাতে হয়। আর অনুশীলনের মাধ্যমেই আমরা নিখুঁত ও সমৃদ্ধ হওয়ার দিকে এগোতে থাকি। এই এগিয়ে যাওয়াটাই হচ্ছে সফলতা। আর এই সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করতে হলে চাই, সঠিক বিষয়ে অনুশীলন। এই সঠিক বিষয়টা কিন্তু একেক মানব মস্তিষ্কের জন্য একেক রকম। কারণ সবার মস্তিষ্কের দক্ষতা এক রকম হয় না। একেক মস্তিষ্ক একেক কাজে দক্ষ।
অনুশীলনের আগে আমার মস্তিষ্ক কোন কাজে দক্ষ সেটা নির্ণয় করা হলো সফলতার প্রধান ও প্রথম ধাপ। এটাই হলো ন্যাচারাল ইনটেলিজেন্স বা প্রাকৃতিক বুদ্ধিমত্তা প্রকাশের প্রথম পদক্ষেপ।

Title:ন্যাচারাল ইন্টেলিজেন্স (হার্ডকভার)
Publisher: রুশদা প্রকাশ
Edition:1st Published, 2026
Number of Pages:112
Country:Bangladesh
Language:Bengali
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...
Loder
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0